1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
কলেজে ভরতি হতে TMC নেতাদের সঙ্গে শারীরিক সম্পর্ক গড়তে হয় মেয়েদের, বিস্ফোরক দাবি বিজেপির - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি

কলেজে ভরতি হতে TMC নেতাদের সঙ্গে শারীরিক সম্পর্ক গড়তে হয় মেয়েদের, বিস্ফোরক দাবি বিজেপির

বেবি চক্রবর্ত্তী :-
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ৮৮ বার পঠিত


বেবি চক্রবর্ত্তী :-
তৃণমূল কংগ্রেস নেতাদের সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হলে তবেই কলেজে অ্যাডমিশন মেলে। এমনই বিস্ফোরক অভিযোগ করলেন বঙ্গ বিজেপির সভাপতি তথা কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী সুকান্ত মজুমদার। আরজি করের মতো রাজ্যের একাধিক মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে ‘থ্রেট কালচার’ চলার যে অভিযোগ উঠেছে, সেই আবহেই সুকান্ত অভিযোগ করেন যে বিভিন্ন কলেজে ‘ভরতি চক্র’ চলছে।রাজ্যে এখন একটাই নীতি চলছে, সেটা হল ‘ফেলো কড়ি, মাখো তেল’। সেইসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ শানিয়ে সুকান্ত অভিযোগ করেন, মুখ্যমন্ত্রী পুরো পশ্চিমবঙ্গকে বাজারে পরিণত করেছেন। অনার্স নিয়ে কলেজে ভরতি হওয়ার জন্য বাজারে গিয়ে নিজেকে বিক্রি করতে হয় বলে দাবি করেছেন বঙ্গ বিজেপির সভাপতি তথা কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী।সুকান্তের কথায়,কলেজে শুধু থ্রেট কালচার নয়, ভরতি চক্র চলে। আপনি তৃণমূল নেতাদের পয়সা দিন। অনেক ক্ষেত্রে বলতে খারাপ লাগছে।বেশ কিছু জায়গায় আমরা দেখেছি মেয়েদের সঙ্গে বিশেষ শারীরিক সম্পর্ক স্থাপনের লোভ দিয়ে তাঁদের দেওয়া হয়। মানে অ্যাডমিশনের লোভ দেখিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন করার মতো, শ্লীলতাহানি করার মতো ঘটনা পশ্চিমবঙ্গের বিভিন্ন কলেজে ঘটছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park