
বেবি চক্রবর্ত্তী :-তৃণমূল কংগ্রেস নেতাদের সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হলে তবেই কলেজে অ্যাডমিশন মেলে। এমনই বিস্ফোরক অভিযোগ করলেন বঙ্গ বিজেপির সভাপতি তথা কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী সুকান্ত মজুমদার। আরজি করের মতো রাজ্যের একাধিক মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে 'থ্রেট কালচার' চলার যে অভিযোগ উঠেছে, সেই আবহেই সুকান্ত অভিযোগ করেন যে বিভিন্ন কলেজে 'ভরতি চক্র' চলছে।রাজ্যে এখন একটাই নীতি চলছে, সেটা হল 'ফেলো কড়ি, মাখো তেল'। সেইসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ শানিয়ে সুকান্ত অভিযোগ করেন, মুখ্যমন্ত্রী পুরো পশ্চিমবঙ্গকে বাজারে পরিণত করেছেন। অনার্স নিয়ে কলেজে ভরতি হওয়ার জন্য বাজারে গিয়ে নিজেকে বিক্রি করতে হয় বলে দাবি করেছেন বঙ্গ বিজেপির সভাপতি তথা কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী।সুকান্তের কথায়,কলেজে শুধু থ্রেট কালচার নয়, ভরতি চক্র চলে। আপনি তৃণমূল নেতাদের পয়সা দিন। অনেক ক্ষেত্রে বলতে খারাপ লাগছে।বেশ কিছু জায়গায় আমরা দেখেছি মেয়েদের সঙ্গে বিশেষ শারীরিক সম্পর্ক স্থাপনের লোভ দিয়ে তাঁদের দেওয়া হয়। মানে অ্যাডমিশনের লোভ দেখিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন করার মতো, শ্লীলতাহানি করার মতো ঘটনা পশ্চিমবঙ্গের বিভিন্ন কলেজে ঘটছে।