1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
করতোয়ায় অবৈধ বালু উত্তোলনে অভিযান; ইজারাদারকে লাখ টাকা জরিমানা, ড্রেজার জব্দ। - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন। সাতক্ষীরায় ৩০০ বোতল ফেন্সিডিলসহ শীর্ষ মাদক কারবারি পল্টু গ্রেপ্তার রাসায়নিক দিয়ে কদবেল পাকানোর দায়ে ফল ব্যবসায়ীকে জরিমানা বিরামপুরে দুই কিলোমিটার হেঁটে ফুটপাতের দখল দেখলেন ইউএনও, ব্যবসায়ীদের সতর্কবার্তা দামুড়হুদায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত পাঁচবিবিতে যুব দিবসে গাছের চারা বিতরণ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নদীভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন

করতোয়ায় অবৈধ বালু উত্তোলনে অভিযান; ইজারাদারকে লাখ টাকা জরিমানা, ড্রেজার জব্দ।

মো : সালাউদ্দীন  দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ৮২ বার পঠিত

মো : সালাউদ্দীন  দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি:

পঞ্চগড়ের দেবীগঞ্জে করতোয়া নদী থেকে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের অভিযোগে বালুমহালের ইজারাদারকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত একটি ড্রেজার মেশিন জব্দ করা হয়েছে।

রোববার (৫ জুলাই) রাত সাড়ে ৮টা থেকে রাত ১২টা পর্যন্ত দেবীগঞ্জ সদর ইউনিয়নের তেলীপাড়া ঘাট সংলগ্ন গজপুরী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইন্দ্রজীৎ সাহা। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ বিন জিয়া।

অভিযান কালে করতোয়া নদী থেকে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের প্রমাণ পাওয়ায় বালুমহালের ইজারাদারের প্রতিনিধি দিলার রাজিবকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১ লাখ টাকা অর্থদণ্ড দেন সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ বিন জিয়া।

এছাড়া স্থানীয়দের সহযোগিতায় অবৈধভাবে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ড্রেজার মেশিনটি জব্দ করা হয়।

এ বিষয়ে দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইন্দ্রজীৎ সাহা বলেন, নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park