1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
কক্সবাজারে ভারী বর্ষণে পাহাড়ধস, রোহিঙ্গা ক্যাম্প সহ ৯ জনের মৃত্যু। - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি

কক্সবাজারে ভারী বর্ষণে পাহাড়ধস, রোহিঙ্গা ক্যাম্প সহ ৯ জনের মৃত্যু।

সুমন চন্দ্র দে, কক্সবাজার জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ৫৬ বার পঠিত

সুমন চন্দ্র দে, কক্সবাজার জেলা প্রতিনিধি:

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প ও কক্সবাজার শহরে ভারী বৃষ্টিতে পাহাড়ধসের ঘটনায় নারী-শিশুসহ ৯ জনের মৃত্যু হয়েছে। 

৬ জুলাই (সোমবার) ভোরে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প ও কক্সবাজার শহরে এসব ঘটনা ঘটেছে। ক্যাম্প প্রশাসন সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আট জনের মৃত্যু হয়েছে। এছাড়াও কক্সবাজার শহরের লাইট হাউস এলাকায় পাহাড়ধসে একজনের মৃত্যুর হয়েছে।

উখিয়া ফায়ার সার্ভিস জানায়, গতকাল সকাল থেকে টানা বৃষ্টি হচ্ছিল। রাত ১টায় উখিয়ার ১৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের একটি ঘরের ওপর পাহাড় ধসে পড়ে। এতে মোহাম্মদ কামাল হোসেন (৪৪), তার স্ত্রী হুমাইরা বেগম (৩৯) ও ছেলে মোহাম্মদ আনাস (৪) মারা যায়।

একই সময়ে কুতুপালংয়ের ৭ নম্বর ক্যাম্পে পাহাড়ি ঢলের কাদার নিচে চাপা পড়ে একরাম নামের সাত বছরের আরেক শিশু মারা যায়।

পরে ৩টার দিকে উখিয়ার ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে আরও চারজনের মৃত্যু হয়। তারা হলেন উম্মে হাবিবা (২৭) ও তার বোন তানজিনা আক্তার (১৩) এবং দুই ভাই—রিহান (৫) ও হারুনুর রশিদ (৩) । এ সময় আরও একজন আহত হন। ফায়ার সার্ভিস সারা রাত উদ্ধার অভিযান চালিয়ে তাদের লাশ উদ্ধার করে।

উখিয়ার ইউএনও পান্না আক্তার ও শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. মিজানুর রহমান জানান, পাহাড়ধসের ঝুঁকি থাকায় বিপজ্জনক এলাকা থেকে মানুষজনকে নিরাপদ স্থানে সরে যেতে বলা হচ্ছে।

এদিকে, ভোর সাড়ে ৪টার দিকে কক্সবাজার শহরের লাইট হাউস এলাকার সাত্তার ঘোনায় আলী আকবরের (৫০) ঘরের ওপর পাহাড়ের বড় একটি অংশ ধসে পড়ে। এতে তিনি ও তার পরিবারের আরও দুজন মাটিচাপা পড়েন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আলী আকবরকে মৃত ঘোষণা করেন। সদর মডেল থানার ওসি শেখ মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

কক্সবাজার আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ মো. আবদুল হান্নান জানান, বঙ্গোপসাগরে লঘুচাপ এবং মৌসুমি বায়ু সক্রিয় থাকায় বৃষ্টি হচ্ছে। সোমবার সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ২৫০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এই বৃষ্টি আরও দুদিন চলতে পারে বলে জানান তিনি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park