1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
কক্সবাজারে চলন্ত ট্রেনের জানালা দিয়ে ছিনতাই চেষ্টা ৩ যুবকের; যাত্রী আহত - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ​দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত: সৎ নেতৃত্বের মাধ্যমেই ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব। দিরাই জারুলিয়া গ্রামে ১৪টি বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই,আনুমানিক ৪/৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

কক্সবাজারে চলন্ত ট্রেনের জানালা দিয়ে ছিনতাই চেষ্টা ৩ যুবকের; যাত্রী আহত

সুমন চন্দ্র দে, মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি 
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
  • ৬৭ বার পঠিত

সুমন চন্দ্র দে, মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি:
কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ স্টেশনের আগে চলন্ত ট্রেনে এক যাত্রীর ওপর লাঠি দিয়ে হামলা করে মোবাইল ফোন ছিনতাইয়ের চেষ্টা করেছে তিন যুবক।

ভুক্তভোগী উজ্জ্বল বড়ুয়া জানান, সকাল ১০টা ৪০ মিনিটের দিকে তিনি রামু রেলস্টেশন থেকে চট্টগ্রামগামী প্রবাল এক্সপ্রেস ট্রেনে ওঠেন। প্রায় ১১টার সময় ট্রেনটি ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ স্টেশনের কাছাকাছি পৌঁছালে তিনি জানালার পাশে দাঁড়িয়ে মোবাইল ফোনে প্রাকৃতিক দৃশ্য ধারণ করছিলেন।

সে সময় রেললাইনের পাশে বসে থাকা তিনজন যুবকের একজন হঠাৎ লাঠি দিয়ে তার হাতে আঘাত করে এবং মোবাইল ফোনটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এতে তিনি আহত হন এবং মোবাইলটি ট্রেনের ভেতরেই ধরে রাখতে সক্ষম হন।

হামলার শিকার উজ্জ্বল বড়ুয়া কক্সবাজারের রামু উপজেলার মধ্যম মেরংলোয়া বড়ুয়া পাড়ার বাসিন্দা।

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ দায়ের হয়নি, তবে ঘটনাটি স্থানীয়দের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park