1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
কক্সবাজারের রামুর বিজিবি কোয়ার্টারে এক নারীর আত্মহত্যা। - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি

কক্সবাজারের রামুর বিজিবি কোয়ার্টারে এক নারীর আত্মহত্যা।

সুমন চন্দ্র দে, কক্সবাজার জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
  • ৮৫ বার পঠিত

সুমন চন্দ্র দে, কক্সবাজার জেলা প্রতিনিধি:

কক্সবাজারের রামুতে বিজিবির একটি সরকারি ফ্যামিলি কোয়ার্টারে গলায় ফাঁস দিয়ে এক নারী আত্মহত্যা করেছেন।

১০ এপ্রিল (শুক্রবার) বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার রাজারকুল ইউনিয়নে রামু ব্যাটালিয়ন-৩০ বিজিবির জেসিও কোয়ার্টারে এ ঘটনা ঘটে।

নিহত রাবেয়া আক্তার ফেরদৌসী (২৮) ওই ব্যাটালিয়নের জেসিও (জুনিয়র কমিশন্ড অফিসার) সুবেদার মেজর মো. বজলুর রশিদের মেয়ে। তাদের গ্রামের বাড়ি মাদারীপুর জেলার শিবচর উপজেলায়।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে বাবার কোয়ার্টারে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দেন রাবেয়া। বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে অ্যাম্বুলেন্সে করে রামু সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রামু থানার উপপরিদর্শক (এসআই) রাহুল রায় জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

তার ভাষ্য, প্রাথমিকভাবে জানা গেছে, গত ছয় মাস ধরে রাবেয়া বাবার বাসায় অবস্থান করছিলেন। তার দুটি ছেলে সন্তান রয়েছে। স্বামী একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন এবং বর্তমানে ঢাকায় অবস্থান করছেন।

রামু থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ফরিদ বলেন, “আত্মহত্যার কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে নিশ্চিত কিছু জানা যায়নি। তবে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park