1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
কক্সবাজারের টেকনাফে ১টি বিদেশী পিস্তল ও ২০ হাজার পিস ইয়াবাসহ ২ জন মাদক পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ​দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত: সৎ নেতৃত্বের মাধ্যমেই ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব। দিরাই জারুলিয়া গ্রামে ১৪টি বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই,আনুমানিক ৪/৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

কক্সবাজারের টেকনাফে ১টি বিদেশী পিস্তল ও ২০ হাজার পিস ইয়াবাসহ ২ জন মাদক পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড

টেকনাফ উপজেলা প্রতিনিধি //
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ২৩৯ বার পঠিত

টেকনাফ উপজেলা প্রতিনিধি //

কক্সবাজারের টেকনাফে বিদেশি পিস্তল ও আনুমানিক ১ কোটি টাকা মূল্যের ২০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

মঙ্গলবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য জানান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার রাত ১১টায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফ কর্তৃক টেকনাফ থানাধীন কেরুনতলী এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে একটি মোটরসাইকেল থামানো হয়।

পরবর্তীতে মোটরসাইকেল আরোহীর কাছে থাকা ব্যাগ তল্লাশি করে পাওয়া যায় আনুমানিক ১ কোটি টাকা মূল্যমানের ২০ হাজার পিস ইয়াবা। একই সঙ্গে চালকের দেহ তল্লাশিতে কোমর থেকে উদ্ধার করা হয় ৭.৬৫ মি.মি. ক্যালিবারের একটি বিদেশি পিস্তল, একটি পিস্তলের ম্যাগাজিন এবং ৫ রাউন্ড তাজা গুলি। এসময় ২ মাদক পাচারকারীকে আটক করা হয়েছে।

জব্দকৃত মাদক, অস্ত্র ও গোলাবারুদসহ আটক আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন কোস্ট গার্ডের এই কর্মকর্তা।

তিনি আরও বলেন, উপকূলীয় অঞ্চলে মাদক পাচারসহ সকল প্রকার অপরাধ দমনে বাংলাদেশ কোস্ট গার্ড ২৪ ঘণ্টা টহল কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ভবিষ্যতেও মাদকবিরোধী অভিযান জোরদার থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park