
শামছুল হুদা, নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের নান্দাইলে চন্ডীপাশা থেকে নান্দাইল বাজারে আসার পথে মোছাঃ শান্তা আক্তার অর্না (১৭) নামের নান্দাইল পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের মানবিক শাখার এক এস.এস.সি. পরীক্ষার্থীর মূল রেজিস্ট্রেশন কার্ড ও এডমিট কার্ড হারিয়ে গেছে। এ ঘটনায় শিক্ষার্থী নিজে বাদি হয়ে নান্দাইল মডেল থানায় একটি সাধারণ ডায়েরী (জিডি) দায়ের করেছেন। হারিয়ে যাওয়া কাগজপত্রের বিবরণ হলো: পরীক্ষার্থীর নাম: মোছাঃ শান্তা আক্তার অর্না, পিতা: আব্দুস সামাদ, মাতা: নিলুফা ইয়াসমিন, রোল নং: ৪১৫৭৫৫, রেজিস্ট্রেশন নং: ২৩২১২২৮১৬৪,
সেশন: ২০২৪-২৫, পাশের সন: ২০২৬ (মানবিক শাখা)।
থানায় দায়ের করা জিডি নম্বরটি হলো: ৪৪২, তারিখ: ১০/০৯/২০২৬ খ্রিঃ। জিডিতে উল্লেখ করা হয়, গত ৯ সেপ্টেম্বর ২০২৬ তারিখ সকাল আনুমানিক ১০:০০ ঘটিকার সময় চন্ডীপাশা থেকে নান্দাইল বাজারে আসার পথে তার এই গুরুত্বপূর্ণ কাগজগুলো হারিয়ে যায়। সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও সেগুলোর সন্ধান মেলেনি। পরবর্তীতে ভবিষ্যতের প্রয়োজনে নান্দাইল মডেল থানায় জিডিভুক্ত করা হয়।