1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
"এবার মানুষের জন্য, জনতার জন্য শেষবার চেষ্টা করতে চাই" নাছির উদ্দীন চৌধুরী। - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি খেলাধুলায় মনোবল বাড়াতে জোড়া খাসি উপহার দিলেন মেয়র পদপ্রার্থী জামাল উদ্দিন মাস্টার নিয়োগের অপেক্ষায় ১-১২ তম নিবন্ধিত শিক্ষকগণ, নেই নিয়োগের চুড়ান্ত ঘোষণা নেই, নিয়োগের বাঁধা কোথায়!

“এবার মানুষের জন্য, জনতার জন্য শেষবার চেষ্টা করতে চাই” নাছির উদ্দীন চৌধুরী।

বাংলাদেশ খবর প্রতিদিন ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
  • ১০৬ বার পঠিত

 

মোঃ মুকিম উদ্দিন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি

 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাস্তবায়নের লক্ষে সুনামগঞ্জের দিরাই উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে।

 

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি নাছির চৌধুরী বলেছেন, দিরাই–শাল্লার মানুষের মুখে হাসি ফোটাতে এবার তিনি শেষবার নির্বাচনে অংশ নিচ্ছেন। তিনি দৃঢ় কণ্ঠে বলেন ‘আমি দুইবার উপজেলা চেয়ারম্যান ও একবার এমপি নির্বাচিত হয়েছি, কিন্তু মানুষের মুখে হাসি ফুটাতে পারিনি। এবার মানুষের জন্য, জনতার জন্য শেষবার চেষ্টা করতে চাই। আপনারা আমার জন্য দোয়া করবেন।’

 

মঙ্গলবার ২৫ নভেম্বর  বিকেলে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে নাছির চৌধুরী বলেন,“একটি শক্তিশালী চক্র নির্বাচন বানচালের চেষ্টা করছে। জনগণকে সাথে নিয়ে আমরা এই অপচেষ্টা রুখে দেব। গণতন্ত্রের জন্য মানুষ জীবন দিয়েছেন, এই গণতন্ত্রকে আবার বন্দি হতে দেয়া যাবে না।” তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, দেশের আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া আবার সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরবেন।

 

জনসভা ঘিরে দিরাই শহর মুখরিত হয়ে ওঠে—খণ্ড খণ্ড মিছিল, জোরালো স্লোগান, নাচ–গান আর উৎসাহপূর্ণ সমর্থকের উপস্থিতিতে পুরো স্থান কানায় কানায় পূর্ণ হয়ে উঠে।

 

আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য আশোক দাস, দিরাই উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির তালুকদার, শাল্লা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল আওয়াল, উপজেলা কৃষক দলের আহ্বায়ক সালাউদ্দীন তালুকদার, দিরাই উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এম আর মিজান, উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক সজীব রশীদ চৌধুরী, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মেহেদি হাসান চৌধুরীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

 

বক্তারা এককভাবে দাবি করেন, দিরাই–শাল্লা আসনে নাছির চৌধুরীকে মনোনয়ন দিলে ধানের শীষের বিজয় নিশ্চিত। তারা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দ্রুত মনোনয়ন দেওয়ার আহ্বান জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park