1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
এনায়েতপুর এ নাতনিকে গলাটিপে হত্যার অভিযোগে নানী গ্রেফতার - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন। সাতক্ষীরায় ৩০০ বোতল ফেন্সিডিলসহ শীর্ষ মাদক কারবারি পল্টু গ্রেপ্তার রাসায়নিক দিয়ে কদবেল পাকানোর দায়ে ফল ব্যবসায়ীকে জরিমানা বিরামপুরে দুই কিলোমিটার হেঁটে ফুটপাতের দখল দেখলেন ইউএনও, ব্যবসায়ীদের সতর্কবার্তা দামুড়হুদায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত পাঁচবিবিতে যুব দিবসে গাছের চারা বিতরণ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নদীভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন

এনায়েতপুর এ নাতনিকে গলাটিপে হত্যার অভিযোগে নানী গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ১ জুন, ২০২৫
  • ৩০৮ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি

সিরাজগঞ্জের এনায়েতপুরে নাজিয়া আক্তার লাবনী (৮) নামে এক শিশুকে গলাটিপে হত্যার অভিযোগে নানি লালবানুকে (৬০) গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতের দিকে লাবনীর নানা ব্রাহ্মণগ্রামের মৃত শুকুর আলী সরকারের বাড়ি এ ঘটনা ঘটে।

শনিবার (৩১ মে) দুপুরের দিকে নিহতের বাবা নাহিদ আলম স্ত্রী ও শাশুড়িসহ অজ্ঞাতনামাদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছে। শিশুটির বাবা নওগা জেলার আত্রাই উপজেলার পতিসর গ্রামের নাহিদ আলম ঢাকায় কর্মরত ছিল। মা নার্গিস খাতুনের সঙ্গে নানা বাড়িতে থেকে স্থানীয় খাজা ইউনুস আলী ইংলিশ মিডিয়াম স্কুলে নার্সিরিতে পড়াশোনা করতো।

শিশুর পরিবার ও মামলা সূত্রে জানা যায়, প্রায় তিন বছর ধরে লাবনী তার নানা বাড়িতে থেকে পড়াশোনা করছে। বাবা চাকুরির সুবাদে ঢাকাতে থাকেন ও মা মানসিক ভারসাম্যহীন হওয়ায় গত ৩-৪ মাস ধরে মায়ের সঙ্গেই লাবনী নানা বাড়িতেই ছিল। তবে মাঝে মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নানি শারিরীক নির্যাতন করতেন। এ ছাড়া বাবা খরচের টাকা দিলেও মেয়েকে দিতো না বলে অভিযোগ করেছেন নিহতের দাদা আব্দুস ছালাম প্রামানিক।

এ বিষয়ে লাবনীর বাবা নাহিদ আলম জানান, পরিকল্পিত ভাবে আমার মেয়েকে হত্যা করা হয়েছে। দুটি মেয়ের মধ্যে ফুলের মত বড় মেয়েটিকে পাষন্ডরা পিটিয়ে, গলা টিপে ও শ্বাসরোধে নির্মমভাবে হত্যা করেছে। এর সঙ্গে জড়িতদের শাস্তি ফাঁসি চাই।

এ বিষয়ে এনায়েতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আনায়ারুল ইসলাম জানান, মরদেহের মাথা ও গলায় আঘাতের দাগ পাওয়া গেছে। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে । এ ঘটনায় মামলা হয়েছে আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park