
শামছুল হুদা, নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি:
বাংলাদেশ জামায়াতে ইসলামী নান্দাইল উপজেলা যুব বিভাগের উদ্যোগে আজ ২২মে, শুক্রবার সকাল নয়টায় এক বিশেষ মানোন্নয়ন বৈঠক অনুষ্ঠিত হয়েছে। উক্ত বৈঠকে সংগঠনের প্রায় ৫০ জন সহযোগী সদস্যকে নতুন ‘কর্মী’ হিসেবে ঘোষণা দেওয়া হয়। নান্দাইল উপজেলা জামায়াতের কার্যালয়ে এক উৎসবমুখর ও সাংগঠনিক পরিবেশে এই মানোন্নয়ন বৈঠকটি সম্পন্ন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নান্দাইল উপজেলা শাখার আমীর ও যুব বিভাগের প্রধান উপদেষ্টা জনাব কাজী শামছুদ্দীন সাহেব। তিনি তাঁর বক্তব্যে নতুন কর্মীদের অভিনন্দন জানিয়ে বলেন— ”তরুণ ও যুবসমাজই দেশের চালিকাশক্তি। একটি সমৃদ্ধ ও ইনসাফভিত্তিক সমাজ গঠনে যুব সমাজকে নৈতিকতা ও দেশপ্রেমের আদর্শে উজ্জীবিত হয়ে এগিয়ে আসতে হবে।” বৈঠকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে সাংগঠনিক দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন নান্দাইল উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি ও যুব বিভাগের অন্যতম উপদেষ্টা জনাব হাবিবুর রহমান হাবিব সাহেব। নান্দাইল উপজেলা যুব বিভাগের সভাপতি জনাব আরিফ খান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় জামায়াত ও যুব বিভাগের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে নান্দাইল উপজেলা যুব বিভাগের সভাপতি জনাব আরিফ খান নতুন কর্মীদের সুশৃঙ্খল ও আদর্শিক জীবন গড়ার আহ্বান জানান। তিনি বলেন—
“যুব বিভাগ তরুণদের মেধা ও চরিত্রের সঠিক বিকাশ ঘটাতে কাজ করে যাচ্ছে। আজ যারা কর্মী মানে উন্নীত হলেন, তাদের কাঁধে সংগঠনের ও সমাজের বড় দায়িত্ব অর্পিত হলো। সততা, যোগ্যতা ও সাহসের সাথে এই দায়িত্ব পালন করে নান্দাইলের প্রতিটি এলাকায় আলোর মশাল জ্বালিয়ে দিতে হবে।” মানোন্নয়ন পর্বে নতুন কর্মীরা সংগঠনের নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দেশ ও জনগণের কল্যাণে এবং দ্বীনের দাওয়াত প্রান্তিক পর্যায়ে পৌঁছে দেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। বৈঠক শেষে উপস্থিত সকলের কল্যাণ ও দেশের শান্তি-সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।