1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
উল্লাপাড়া উপজেলার বোয়ালিয়া গরুর হাটে সরকারি নির্ধারিত খাজনা উপেক্ষা করে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ। - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

উল্লাপাড়া উপজেলার বোয়ালিয়া গরুর হাটে সরকারি নির্ধারিত খাজনা উপেক্ষা করে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ।

মো:কোরবান আলী রিপন, উল্লাপাড়া উপজেলা প্রতিনিধি :
  • প্রকাশের সময় : রবিবার, ২৪ মে, ২০২৬
  • ১৫৫ বার পঠিত

মো:কোরবান আলী রিপন, উল্লাপাড়া উপজেলা প্রতিনিধি :

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বোয়ালিয়া গরুর হাটে সরকারি নির্ধারিত খাজনা উপেক্ষা করে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগে চরম ক্ষোভ বিরাজ করছে ব্যবসায়ী ও সাধারণ ক্রেতাদের মাঝে। অভিযোগ উঠেছে, সরকারি রশিদের মূল্য ৪০০ টাকা হলেও হাটে আদায় করা হচ্ছে ৮০০ থেকে ১০০০ টাকা পর্যন্ত।

ভুক্তভোগীদের দাবি, প্রকাশ্যেই এই অতিরিক্ত টাকা আদায় করা হলেও দেখার যেন কেউ নেই। প্রতিবাদ করলেও মিলছে না কোনো প্রতিকার। বরং নানা চাপ ও ভয়ভীতির মুখে অনেককেই বাধ্য হয়ে অতিরিক্ত অর্থ পরিশোধ করতে হচ্ছে। এতে ঈদকে কেন্দ্র করে পশু বিক্রি করতে আসা ক্ষুদ্র ব্যবসায়ী ও খামারিরা পড়েছেন চরম আর্থিক সংকটে।

স্থানীয়দের ভাষ্য, প্রতি বছর ঈদ মৌসুম এলেই কিছু অসাধু চক্র পশুর হাটকে কেন্দ্র করে গড়ে তোলে খাজনা বাণিজ্যের এক নীরব সিন্ডিকেট। সরকারি নির্ধারিত রেট থাকলেও বাস্তবে তা মানা হয় না। ফলে সাধারণ ব্যবসায়ীদের গুনতে হয় বাড়তি টাকা, আর লাভবান হয় একটি প্রভাবশালী মহল।

সচেতন মহল বলছে, প্রশাসনের নীরবতা ও তদারকির অভাবেই দিন দিন বেপরোয়া হয়ে উঠছে এসব অনিয়ম। দ্রুত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, খাজনার সরকারি তালিকা প্রকাশ এবং অতিরিক্ত অর্থ আদায়কারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে।

এ ঘটনায় দ্রুত প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা। একই সঙ্গে বোয়ালিয়া গরুর হাটে চলমান অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগ তদন্ত করে দায়ীদের আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park