1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
উল্লাপাড়ায় বিএনপি নেতার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও মারধরের অভিযোগ। - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

উল্লাপাড়ায় বিএনপি নেতার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও মারধরের অভিযোগ।

মো:কোরবান আলী রিপন, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : সোমবার, ১১ মে, ২০২৬
  • ২১১ বার পঠিত

মো:কোরবান আলী রিপন,
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় একটি ব্যবসা প্রতিষ্ঠানে দুর্বৃত্তদের হামলা, ভাঙচুর ও মারধরের ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও সিরাজগঞ্জ জেলা ট্রাক-কভারভ্যান শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বাবলু-এর ব্যবসা প্রতিষ্ঠান মেসার্স শ্রাবণ এন্টারপ্রাইজ-এ একদল দুর্বৃত্ত হঠাৎ হামলা চালায়। এ সময় প্রতিষ্ঠানের ভেতরে ব্যাপক ভাঙচুর করা হয় এবং অফিসে উপস্থিত একাধিক ব্যক্তিকে মারধর করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে।

ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ দেখা দেয়। তবে এ ঘটনায় এখনো পর্যন্ত ক্ষয়ক্ষতির সুনির্দিষ্ট পরিমাণ জানা যায়নি।
স্থানীয়রা দ্রুত হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। একই সঙ্গে ব্যবসা প্রতিষ্ঠান ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।

এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park