1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
উল্লাপাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে সহায়তা বিতরণ করলেন বিএনপি নেতা আজাদ হোসেন - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি

উল্লাপাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে সহায়তা বিতরণ করলেন বিএনপি নেতা আজাদ হোসেন

মো:কোরবান আলী রিপন, উল্লাপাড়া, সিরাজগঞ্জ প্রতিনিধি :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ৩১৫ বার পঠিত

 

মো:কোরবান আলী রিপন, উল্লাপাড়া, সিরাজগঞ্জ প্রতিনিধি :

২২ জুলাই ২০২৫
সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের এনায়েতপুর আদর্শ গ্রামে একটি সরকারি আশ্রয় কেন্দ্রে সম্প্রতি ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া দশটি পরিবার আজও দুঃসহ জীবনযাপন করছে। এই মর্মান্তিক ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছেন উল্লাপাড়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব, উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির অন্যতম সদস্য ও জাতীয় সংসদ নির্বাচনে এমপি মনোনয়ন প্রত্যাশী জনাব আজাদ হোসেন আজাদ।

আজ ২২ জুলাই ২০২৫, , তিনি সরেজমিনে এনায়েতপুর আদর্শ গ্রামে উপস্থিত হয়ে দুর্গত পরিবারের খোঁজখবর নেন এবং তাদের মাঝে নগদ অর্থ, খাদ্য সামগ্রী ও বস্ত্র বিতরণ করেন। আগুনে সবকিছু হারানো অসহায় পরিবারগুলোর হাতে এসব সহায়তা তুলে দিয়ে তিনি বলেন,

“মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানোই আমাদের নৈতিক দায়িত্ব। আমি সব সময় চেষ্টা করি সাধারণ মানুষের কষ্টে সাধ্যমতো পাশে দাঁড়াতে।”

স্থানীয়দের মধ্যে অনেকেই জানান, অগ্নিকাণ্ডে তারা ঘরবাড়ি, আসবাবপত্র, জামাকাপড়সহ প্রায় সবকিছু হারিয়েছেন। এমন দুর্যোগে জনাব আজাদের এই সহযোগিতা তাদের জীবনে কিছুটা স্বস্তি ও সাহস এনে দিয়েছে।

সহায়তা বিতরণকালে স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন ওয়ার্ডের নেতা-কর্মীরাও উপস্থিত ছিলেন। জনাব আজাদ হোসেন এ সময় অগ্নিকাণ্ডের সুষ্ঠু তদন্ত এবং ভবিষ্যতে পুনর্বাসনের উদ্যোগ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

উল্লাপাড়ার সচেতন মহল এবং সাধারণ জনগণ এই মানবিক উদ্যোগের জন্য জনাব আজাদ হোসেনকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park