1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
উলিপুরে শনিবার দিন ব্যাপী নানা কর্মসূচীতে অংশ নেন জাপার প্রার্থী আব্দুস সোবহান - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি

উলিপুরে শনিবার দিন ব্যাপী নানা কর্মসূচীতে অংশ নেন জাপার প্রার্থী আব্দুস সোবহান

আব্দুল হাকিম সবুজ রাজারহাট কুড়িগ্রাম প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
  • ৩৯৮ বার পঠিত

আব্দুল হাকিম সবুজ
রাজারহাট কুড়িগ্রাম প্রতিনিধি:

অগ্নিকাণ্ড থেকে নদীভাঙন, চিকিৎসা সহায়তা থেকে খাদ্য বিতরণ কিংবা খেলাধূলা—সব খানেই পদচারণ করছেন কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার কৃতি সন্তান সাফা গ্রুপের চেয়ারম্যান এবং জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও দৈনিক বায়ান্নর আলোর প্রকাশক আব্দুস সোবহান।তার মানবিক কর্মকাণ্ড সারা উলিপুর উপজেলায় ছড়িয়ে পড়েছে।উলিপুরের সাধারণ মানুষের এখন মানবিক ও দাতব্য কাজের নির্ভরযোগ্য জায়গায় নাম হচ্ছে আব্দুস সোবহান।যিনি ইতিমধ্যে পুরা উপজেলা জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন।মানবিক কর্মকাণ্ডে ও মহানুভবতার কারণে তিনি উলিপুরে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন।এরই ধারাবাহিকতায় (১৬ই আগস্ট শনিবার) সকাল ১০ টায় তিনি বজরা ইউনিয়নের সাদুয়া দামারহাট ও পশ্চিম কালপানি এলাকায় তিস্তা নদীর ভাঙন পরিদর্শন করেন।এসময় নদীভাঙনে ক্ষতিগ্রস্ত চারটি পরিবারকে আর্থিক সহায়তা এবং হৃদরোগে আক্রান্ত মেছের আলী ও বাকপ্রতিবন্ধী বিধবা পারুল বেগমকে চিকিৎসা সহায়তা প্রদান করেন।পরে দুপুর ১:৩০টায় চর বজরা পূর্ব পাড়া যুব ক্লাবের আয়োজনে ২০০ শত দুস্থ,এতিম,প্রতিবন্ধী,বৃদ্ধ নারী পুরুষের মাঝে দুপুরের খাবার বিতরণ করা হয়।উক্ত খাদ্য বিতরণে আর্থিক ভাবে সহযোগীতা করেন উলিপুর ৩ আসনের জাপার সংসদ সদস্য পদপ্রার্থী আব্দুস সোবহান।এসময় চর বজরা পূর্ব পাড়া যুব ক্লাবের সভাপতি আলহাজ্ব শাহাদাৎ হোসেন আব্দুস সোবহানের প্রতি এই মহতী উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।যুব ক্লাবের সম্পাদিকা নাসরিন সুলতানা তাদের ক্লাবের পূর্ণ সংস্কারের জন্য একটি ২০ হাত ঘরের দাবী জানালে তিনি তা করে দিবেন বলে প্রতিশ্রুতি দেন।
বিকেল ৫:০০ টায় উলিপুর পৌরসভার ২ নং ওয়ার্ডের রাজারাম ক্ষেত্রী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় যুব সমাজের আয়োজনে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়।উদ্বোধনী ম্যাচে রংধনু ফুটবল একাদ্বশ বনাম গ্রীন টর্নেডো ফুটবল একাদ্বশ দলের মধ্যে উদ্বোধনী খেলার শুভ উদ্বোধন করেন উলিপুরের সাধারণ মানুষের নেতা জাতীয় পার্টির সংসদ সদস্য পদপ্রার্থী আব্দুস সোবহান।ফুটবল খেলা চলাকালে শহিদুল ইসলাম নামের এক পঙ্গু প্রতিবন্ধী ব্যক্তি কাছে আসলে তাকে কাছে টেনে নিয়ে খোজ খবর নেন এবং আর্থিক সহায়তা প্রদান করেন।এভাবেই প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উলিপুরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে চলছেন উলিপুর উপজেলা বাসীর ভাগ্য পরিবর্তনের নেতা আব্দুস সোবহান।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park