1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
উলামা-তলাবা মানবিক সংগঠন এর ২০ টাকার নামে ৪৭ টি মক্তব মাদ্রাসার আয়-ব্যয়ের চুড়ান্ত হিসাব প্রকাশ করলেন হাফেজ মো আনিসুর রহমান - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন।

উলামা-তলাবা মানবিক সংগঠন এর ২০ টাকার নামে ৪৭ টি মক্তব মাদ্রাসার আয়-ব্যয়ের চুড়ান্ত হিসাব প্রকাশ করলেন হাফেজ মো আনিসুর রহমান

মো ইয়াকুব আলী তালুকদার স্টাফ রিপোর্টার, গাজীপুর
  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫
  • ৩০৯ বার পঠিত

মো ইয়াকুব আলী তালুকদার
স্টাফ রিপোর্টার, গাজীপুর

গাজীপুর থেকে পরিচালিত উলামা তলাবা মানবিক সংগঠন এর মাধ্যমে প্রতিষ্ঠিত সারা দেশের বিভিন্ন জেলায় অবস্থিত ২০ টাকার এ পর্যন্ত মোট ৪৭ টি মক্তব মাদ্রাসা পরিচালিত হচ্ছে। দেশের বিভিন্ন প্রত্যান্ত অঞ্চল রংপুর, দিনাজপুর, নীলফামারি, ময়মনসিংহ, নেত্রকোনা, চট্টগ্রাম, কুমিল্লা, নড়াইল, সিলেটসহ অনেক এলাকায় স্থাপিত মক্তব মাদ্রাসা গুলো বিভিন্ন স্বেচ্ছাসেবী এবং অনুদান দাতাগণের ২০ টাকা থেকে শুরু করে স্বামর্থ্য অনুযায়ী অনুদানের মাধ্যমে পরিচালিত হয়।

কোন রকম সংঘ ছাড়াই উলামা-তলাবা মানবিক সংগঠনটি হাফেজ মো আনিসুর রহমানের নিজ উদ্যোগে প্রতিষ্ঠিত করে একাই পরিচালনা করে আসছেন। দ্বীন ইসলাম প্রতিষ্ঠা, মানবিক সেবা, প্রত্যান্ত অঞ্চলের হতো দরিদ্র মানুষদেরকে সহযোগিতা এবং শিক্ষার আলো থেকে বঞ্চিত দরিদ্র ছেলে মেয়েদের পবিত্র কোরআন শিক্ষার জন্য সারা দেশে এ পর্যন্ত ৪৭ টি মক্তব মাদ্রাসা প্রতিষ্ঠিত করেছেন। বন্ধ হয়ে যাওয়া প্রায় ১০ টি মক্তবকে নতুন করে চালু করেছেন। ভবিষ্যতে প্রতিটি অঞ্চলে মাদ্রাসা প্রতিষ্ঠা করার পরিকল্পনা করছেন।

শুধু তাই নয় মেডিকেল, পলিটেকনিক, বিশ্ববিদ্যালয়, নামকরা মাদ্রাসায় চান্স প্রাপ্ত দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের ভর্তি ও শিক্ষা সহায়তা দেন। এছাড়াও অসংখ্য বেকার যুব সমাজের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন। অসুস্থ রোগীকে আর্থিক সহযোগিতা এবং ব্লাড ম্যানেজ করে দেন। বিভিন্ন দূর্যোগ ও মহামারীর ক্রান্তিলগ্নে জীবন বাজি রেখে সহযোগিতা করেন।

অসংখ্য মানুষের ২০ টাকার সহযোগিতায় পরিচালিত মক্তব মাদ্রাসা গুলোতে অসংখ্য আলেম স্বল্প হাদিয়ার বিনিময়ে শিক্ষা দিয়ে আসছেন। অসংখ্য শিক্ষার্থী পবিত্র কোরআন শিক্ষা গ্রহণ করতে পারছেন।

খুবই সততা, দক্ষতা, দৃঢ়তা, বিচক্ষণতা, বিশ্বস্ততা এবং জবাবদিহিতার মাধ্যমে পরিচালনা করে আসছেন। শুধু গত জুলাই মাসে অনুদান দাতারা সর্বমোট ১,০৫,৪৭৫ টাকা পাঠিয়েছেন এবং এ মাসেই ব্যয় হয়েছে ১,০৪,১০৯ টাকা।

উলামা-তলাবা মানবিক সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মো আনিসুর রহমান বলেন বিভিন্ন অঞ্চল থেকে শত শত মক্তব মাদ্রাসা প্রতিষ্ঠা করার জন্য আবেদন আসছে কিন্তু অর্থনৈতিক সমস্যা থাকার কারণে সম্ভব হচ্ছে না। দেশের স্বাবলম্বী মানুষ যদি এগিয়ে আসে তাহলে খুব দ্রুতই সারা দেশে সকল এলাকায় মক্তব মাদ্রাসা প্রতিষ্ঠা করা সম্ভব হবে ইনশা আল্লাহ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park