1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
উপকূলীয় অঞ্চলের জলবায়ু পরিবর্তন ও জেন্ডার ন্যায্যতা সহ নানা বিষয়ে সাতক্ষীরায় সংলাপ - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি

উপকূলীয় অঞ্চলের জলবায়ু পরিবর্তন ও জেন্ডার ন্যায্যতা সহ নানা বিষয়ে সাতক্ষীরায় সংলাপ

মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা :
  • প্রকাশের সময় : রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪
  • ৮৫ বার পঠিত

মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা :

সাতক্ষীরায় উপকূলীয় অঞ্চলের জলবায়ু ও জেন্ডার ন্যায্যতা, ইকোসিস্টেম (বাস্তুতন্ত্র) ব্যবস্থাপনা, আবহাওয়া ও জলবায়ু পরিবর্তন জনিত ক্ষয়ক্ষতি পুনরুদ্ধার এবং ইউনিয়ন পরিষদের স্ট্যান্ডিং কমিটিসমূহ শক্তিশালী করণে জেলা পর্যায়ে সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৯ ডিসেম্বর) সকাল ১১টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ব্রেকিং দ্য সাইলেন্স এর বাস্তবায়নে অক্সফ্যাম ইন বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ান এইড এর সহায়তায় “ব্লু ইকোনমি এন্ড ইনক্লুসিভ ডেভেলপমেন্ট ফর ক্লাইমেট জাস্টিস (BID4CJ)” প্রকল্পের মাধ্যমে উক্ত “জেলা পর্যায়ে সংলাপ” অনুষ্ঠিত হয়।

ব্রেকিং দ্যা সাইলেন্স (কর্মসূচি ও পরিকল্পনা) পরিচালক মোহাম্মদ জাহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোস্তাক আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক ) বিষ্ণপদ পাল,জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম টুটুল, সিভিল সার্জন অফিসের সিনিয়র শিক্ষা ও স্বাস্থ্য কর্মকর্তা পুলক চক্রবর্তী, মহিলা বিষয়ক
অধিদপ্তরের সাতক্ষীরার ডিডি (অতিরক্তি দায়িত্ব) নাজমুন নাহার, সিনিয়র সাংবাদিক অধ্যক্ষ আশেক-ই-এলাহী প্রমুখ।

সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্রেকিং দ্য সাইলেন্স সাতক্ষীরা অফিস ইনচার্জ শরিফুল ইসলাম।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park