1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
ঈশ্বরদীর পদ্মানদীর সাঁড়াঘাট এলাকায় শসস্ত্র সন্ত্রাসীরা শতাধিক রাউন্ড গুলি চালিয়ে ও লাঠিপিটা -আহত-৭ - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন। সাতক্ষীরায় ৩০০ বোতল ফেন্সিডিলসহ শীর্ষ মাদক কারবারি পল্টু গ্রেপ্তার রাসায়নিক দিয়ে কদবেল পাকানোর দায়ে ফল ব্যবসায়ীকে জরিমানা বিরামপুরে দুই কিলোমিটার হেঁটে ফুটপাতের দখল দেখলেন ইউএনও, ব্যবসায়ীদের সতর্কবার্তা দামুড়হুদায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত পাঁচবিবিতে যুব দিবসে গাছের চারা বিতরণ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নদীভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন

ঈশ্বরদীর পদ্মানদীর সাঁড়াঘাট এলাকায় শসস্ত্র সন্ত্রাসীরা শতাধিক রাউন্ড গুলি চালিয়ে ও লাঠিপিটা -আহত-৭

সজীব হোসেন
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
  • ২৪২ বার পঠিত

 মো: সজিব হোসেন স্টাফ রিপোর্টার পাবনা //

ঈশ্বরদীর পদ্মানদীর সাঁড়াঘাট এলাকায় শসস্ত্র সন্ত্রাসীরা শতাধিক রাউন্ড গুলি চালিয়ে ও লাঠিপিটা করে ৭ যুবদলের সদস্য ও দিন মজুরকে মারাত্মকভাবে  আহত করেছে।

বৃহস্পতিবার সকালে ঈশ্বরদীর পদ্মানদীর সাঁড়াঘাট এলাকায় নদী থেকে বালু উত্তোলনের সময় অজ্ঞাতনামা শসস্ত্র সন্ত্রাসীরা আকর্স্মিকভাবে  এলোপাতাড়ী গুলি চালিয়ে ও লাঠিপিটা করে তাদের আহত করা হয়।  আহতরা হলো মেসার্স বিশ্বাস এন্টারপ্রাইজের দিন মজুর ও যুবদল সদস্য ঈশ্বরদীর রুপপুরের  মৃত আনার আলীর ছেলে চপল সরদার,লালু ও সানা উল্লাহ ওরফে ডেগার,ভেড়ামারা থানার গোলাপ নগরের হযরত আলীর ছেলে রিপন,একই এলাকার শাহীন আলমের ছেলে রাসেল,মৃত শুকুর আলীর ছেলে সৈকত এবং  ভেড়ামারার জার্মানীর ছেলে সেলিম। এদের মধ্যে সেলিমকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল ও বাকীদের ঈশ্বরদী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শি ও আহতরা জানায়,নদীতে বালু উত্তোলনের সময় আকর্স্মিকভাবে একদল শসস্ত্র সন্ত্রাসীরা  দিনমজুরদের লক্ষ্য করে শতাধিক রাউন্ড গুলি ছোড়ে। এর আগে বুধবার বিকেলেও ঐ সন্ত্রাসীরা এলাকায় এসে তিন রাউন্ড ফাঁকা গুলি করে এলাকায় আতংক সৃষ্টি করে।

এদিকে এঘটনার পর বৃহস্পতিবার বিকেলে মেসার্স বিশ্বাস এন্টার প্রাইজের পক্ষ থেকে ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে ঐ প্রতিষ্ঠানের  স্বত্ত¡াধিকারী টনি বিশ্বাস সাংবাদিক সম্মেলনে অভিযোগ করে বলেন,আন্ডার ওয়াল্ডের ডন অস্ত্রধারী কাঁকন বাহিনীর প্রধান কাঁকন দীর্ঘ প্রায় বারো বছর ধরে নদীর চরে বাড়িঘর করে সন্ত্রাসী বাহিনী দিয়ে লুটপাট ও চাঁদাবাজী চালিয়ে যাচ্ছে। বিশেষ করে গত ৫ আগস্টের পর থেকে আওয়ামীলীগের সন্ত্রাসীদের আশ্রয় দিয়ে লালপুর থেকে গড়াইনদী পর্যন্ত ত্রাশের রাজত্ব কায়েম করেছে। সম্মেলনে তিনি পুলিশ প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park