1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
আসন্ন মহারাষ্ট্র নির্বাচনে বিজেপি বিরোধী প্রচারে নামছেন জম্মু-কাশ্মীরের প্রাক্তন রাজ্যপাল সত্যপাল মালিক - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি

আসন্ন মহারাষ্ট্র নির্বাচনে বিজেপি বিরোধী প্রচারে নামছেন জম্মু-কাশ্মীরের প্রাক্তন রাজ্যপাল সত্যপাল মালিক

বেবি চক্রবর্তী :
  • প্রকাশের সময় : সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৯১ বার পঠিত


বেবি চক্রবর্ত্তী
:- মহারাষ্ট্র নির্বাচনের আগে শিবসেনা প্রধান উদ্ভব ঠাকরের সঙ্গে দেখা করলেন সত্যপাল মালিক। বিজেপি বিরোধী প্রচারে সত্যপাল মালিক উদ্ভব ঠাকরের সঙ্গে দেখা করা এবং তার সাথে আলোচনা করা রাজনৈতিক মহলে যথেষ্ট চর্চা হতে শুরু করেছে।
সত্যপাল মালিক বরাবর বিজেপির বিরুদ্ধচারন করেন। জম্মু-কাশ্মীরের প্রাক্তন রাজ্যপাল সত্যপাল মালিক মহারাষ্ট্রের আসন্ন বিধানসভা নির্বাচনের আগে রাজনৈতিক মহলে জল্পনা বাড়িয়ে দিলেন। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অত্যন্ত সোচ্চার সমালোচক। তিনি এমডিএ -র প্রতি সমর্থন বাড়িয়েছেন। মহারাষ্ট্রে বিজেপিকে হারানো হবে বলেও ডাক দিয়েছেন তিনি। তাতে বিজেপি যে শুধু একটা বড় ধাক্কা খাবে তাই নয় মহারাষ্ট্রে নির্বাচনে নিশ্চিহ্ন হয়ে যাবে। কারণ এই নির্বাচনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন উদ্ভব ঠাকরে।
শিবসেনা প্রধান উদ্ভব ঠাকুরের সঙ্গে দেখা করার পর সত্যপাল মালিক মুখোমুখি হয়ে জানান ” মহারাষ্ট্রের আসন ও বিধানসভা নির্বাচন দেশের রাজনীতিকে উল্লেখযোগ্য ভাবে প্রভাবিত করবে। । এই ভোটের ফলাফল বিজেপির কফিনের শেষ পেরেক হিসাবে কাজ করবে “। পাশাপাশি উদ্ভব থাকলে বলেছেন ” আমার তথ্য অনুসারে বিজেপি হারবে এমডিএ জিতবে “। ইন্ডিয়া জোটেও এই বিষয়ে আলোচনা হয়েছে। আগামী নভেম্বর মাসে ২৮৮ সদস্যের মহারাষ্ট্র বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park