
বেবি চক্রবর্ত্তী :- মহারাষ্ট্র নির্বাচনের আগে শিবসেনা প্রধান উদ্ভব ঠাকরের সঙ্গে দেখা করলেন সত্যপাল মালিক। বিজেপি বিরোধী প্রচারে সত্যপাল মালিক উদ্ভব ঠাকরের সঙ্গে দেখা করা এবং তার সাথে আলোচনা করা রাজনৈতিক মহলে যথেষ্ট চর্চা হতে শুরু করেছে।
সত্যপাল মালিক বরাবর বিজেপির বিরুদ্ধচারন করেন। জম্মু-কাশ্মীরের প্রাক্তন রাজ্যপাল সত্যপাল মালিক মহারাষ্ট্রের আসন্ন বিধানসভা নির্বাচনের আগে রাজনৈতিক মহলে জল্পনা বাড়িয়ে দিলেন। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অত্যন্ত সোচ্চার সমালোচক। তিনি এমডিএ -র প্রতি সমর্থন বাড়িয়েছেন। মহারাষ্ট্রে বিজেপিকে হারানো হবে বলেও ডাক দিয়েছেন তিনি। তাতে বিজেপি যে শুধু একটা বড় ধাক্কা খাবে তাই নয় মহারাষ্ট্রে নির্বাচনে নিশ্চিহ্ন হয়ে যাবে। কারণ এই নির্বাচনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন উদ্ভব ঠাকরে।
শিবসেনা প্রধান উদ্ভব ঠাকুরের সঙ্গে দেখা করার পর সত্যপাল মালিক মুখোমুখি হয়ে জানান " মহারাষ্ট্রের আসন ও বিধানসভা নির্বাচন দেশের রাজনীতিকে উল্লেখযোগ্য ভাবে প্রভাবিত করবে। । এই ভোটের ফলাফল বিজেপির কফিনের শেষ পেরেক হিসাবে কাজ করবে "। পাশাপাশি উদ্ভব থাকলে বলেছেন " আমার তথ্য অনুসারে বিজেপি হারবে এমডিএ জিতবে "। ইন্ডিয়া জোটেও এই বিষয়ে আলোচনা হয়েছে। আগামী নভেম্বর মাসে ২৮৮ সদস্যের মহারাষ্ট্র বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।