1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
আ'লীগ ঘরানার পাম্প মালিকরা কৃত্রিম সংকট তৈরি করছে: সাইদুর রহমান বাচ্চু - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি

আ’লীগ ঘরানার পাম্প মালিকরা কৃত্রিম সংকট তৈরি করছে: সাইদুর রহমান বাচ্চু

মোঃ বেলাল হোসেন, স্টাফ রিপোর্টার সিরাজগঞ্জঃ
  • প্রকাশের সময় : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭৪ বার পঠিত

মো বেলাল হোসেন স্টাফ রিপোর্টার সিরাজগঞ্জ
সিরাজগঞ্জ জেলা অটো টেম্পু, অটো রিকশা ও সিএনজি মালিক সমিতির আয়োজনে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১১টায় শহরের পৌর ভাসানী মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান বাচ্চু অভিযোগ করে বলেন, “বিএনপিকে প্রশ্নবিদ্ধ ও বিতর্কিত করতেই সিরাজগঞ্জে আওয়ামী লীগ ঘরানার পাম্প মালিকরা কৃত্রিম সংকট তৈরি করছে।”

তিনি আরও বলেন, “দীর্ঘ ১৭ বছর বিগত সরকার দেশটাকে লন্ডভন্ড করে দিয়েছে এবং অর্থনীতিকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে। দেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। বর্তমান পরিস্থিতি সামাল দিতে সবাই চেষ্টা চালিয়ে যাচ্ছে।”

জেলা অটো টেম্পু, অটো রিকশা ও সিএনজি মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. মনির হোসেন মনিরের সভাপতিত্বে এবং অর্থ সম্পাদক মেহেদী হাসান উজ্জ্বলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা ট্রাক ও ট্যাংক লরি মালিক গ্রুপের সভাপতি মুন্সি জাহেদ আলম।

এর আগে জাতীয়তাবাদী ছাত্রদলের ধর্মবিষয়ক সম্পাদক হাফেজ শাহাদাত হোসাইনের কুরআন তিলাওয়াতের মাধ্যমে সভার কাজ শুরু হয়। অনুষ্ঠান শুরুতে প্রধান অতিথিকে সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেওয়া হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park