
সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরা সদর উপজেলার আলিপুর থানা শাখার উদ্যোগে সাবেক ও বর্তমান সদস্যদের অংশগ্রহণে এক প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩১ জুলাই) সকাল ৮টায় গাংনীয়া বলমাঠে অনুষ্ঠিত এ টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলিপুর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা মাহামুদুর নবী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের সদ্য সাবেক সভাপতি আল মামুন।
অনুষ্ঠানটি পরিচালনা করেন আলিপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি জয়নাল আবেদীন।
খেলা উপলক্ষে সংশ্লিষ্ট সাবেক ও বর্তমান সদস্যদের আন্তরিক অংশগ্রহণে মাঠে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। খেলোয়াড় ও দর্শকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, দীর্ঘদিন পর সাবেক ও বর্তমান সদস্যদের একত্রিত করে পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ এবং সম্পর্ক আরও সুদৃঢ় করার লক্ষ্যেই এ প্রীতি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। তারা জানান, সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সহযোগিতায় অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়েছে।