1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
আরজিকর কাণ্ডে ক্ষতিপূরণ প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর চ্যালেঞ্জ "কোন টাকার কথা বলা হয়নি" - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

আরজিকর কাণ্ডে ক্ষতিপূরণ প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর চ্যালেঞ্জ “কোন টাকার কথা বলা হয়নি”

বেবি চক্রবর্ত্তী :-
  • প্রকাশের সময় : সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ৯১ বার পঠিত

বেবি চক্রবর্ত্তী :- আজি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় উত্তাল সর্বত্র। রাজ্য রাজনীতিতেও ক্রমাগত ঝড় উঠছে। এই ঘটনায় রাজ্য সরকারের তরফে ক্ষতিপূরণ হিসাবে যে ১০ লক্ষ টাকার কথা বলা হয়েছিল সেই বিষয়ও উত্তাল সর্বত্র। এবার এই আরজিকর কাণ্ডে ক্ষতিপূরণ প্রসঙ্গে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মৃতারপরিবারের উদ্দেশ্যে সরাসরি প্রশ্ন ছুড়লেন। গত ১৪ই আগস্ট সন্ধ্যায় বেহালায় একটি অনুষ্ঠানে আরজি কর প্রসঙ্গ উঠলে তিনি বলেছিলেন ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ হিসেবে দেওয়া যেতে পারে। মুখ্যমন্ত্রীর এই কথাকে কেন্দ্র করে বিরোধী রাজনৈতিক নেতারাও বারবার নিশানা করেছেন তাঁকে। তাই সোমবার মুখ্যমন্ত্রী নবান্নে এই ঘটনার সুর চড়িয়েছেন। তিনি বলেছেন কোন টাকার কথা বলা হয়নি। কোথায় টাকার কথা বলা হয়েছে? সেই প্রমাণ দিতে হবে।
মুখ্যমন্ত্রীর ক্ষতিপূরণের কথা ঘোষণা করার পর বিরোধীরা কটাক্ষ করে বলতে থাকেন রাজ্যের মেয়ের দাম ১০ লক্ষ টাকা! জনমানসে প্রশ্ন উঠতে থাকে রাজ্যের প্রশাসনিক প্রধান হয়ে মুখ্যমন্ত্রী কিভাবে এইরকম কথা বলতে পারেন? এদিকে মৃতার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে মুখ্যমন্ত্রীর কাছ থেকে কোন সরকারি ক্ষতিপূরণ নেবে না। তিলোত্তমার বাবা মুখ্যমন্ত্রীর বক্তব্যে ক্ষোভ প্রকাশ করেছিলেন। এদিন মুখ্যমন্ত্রী বলেন ” পরিবারকে কোন টাকার কথা বলা হয়নি। মেয়ের স্মৃতিতে ভাল কাজ করতে হলে বলবেন। এই কথা বলেছিলাম। প্রমাণ দিতে হবে কোথায় টাকার কথা বলা হয়েছে”?

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park