
বেবি চক্রবর্ত্তী :- আজি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় উত্তাল সর্বত্র। রাজ্য রাজনীতিতেও ক্রমাগত ঝড় উঠছে। এই ঘটনায় রাজ্য সরকারের তরফে ক্ষতিপূরণ হিসাবে যে ১০ লক্ষ টাকার কথা বলা হয়েছিল সেই বিষয়ও উত্তাল সর্বত্র। এবার এই আরজিকর কাণ্ডে ক্ষতিপূরণ প্রসঙ্গে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মৃতারপরিবারের উদ্দেশ্যে সরাসরি প্রশ্ন ছুড়লেন। গত ১৪ই আগস্ট সন্ধ্যায় বেহালায় একটি অনুষ্ঠানে আরজি কর প্রসঙ্গ উঠলে তিনি বলেছিলেন ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ হিসেবে দেওয়া যেতে পারে। মুখ্যমন্ত্রীর এই কথাকে কেন্দ্র করে বিরোধী রাজনৈতিক নেতারাও বারবার নিশানা করেছেন তাঁকে। তাই সোমবার মুখ্যমন্ত্রী নবান্নে এই ঘটনার সুর চড়িয়েছেন। তিনি বলেছেন কোন টাকার কথা বলা হয়নি। কোথায় টাকার কথা বলা হয়েছে? সেই প্রমাণ দিতে হবে।
মুখ্যমন্ত্রীর ক্ষতিপূরণের কথা ঘোষণা করার পর বিরোধীরা কটাক্ষ করে বলতে থাকেন রাজ্যের মেয়ের দাম ১০ লক্ষ টাকা! জনমানসে প্রশ্ন উঠতে থাকে রাজ্যের প্রশাসনিক প্রধান হয়ে মুখ্যমন্ত্রী কিভাবে এইরকম কথা বলতে পারেন? এদিকে মৃতার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে মুখ্যমন্ত্রীর কাছ থেকে কোন সরকারি ক্ষতিপূরণ নেবে না। তিলোত্তমার বাবা মুখ্যমন্ত্রীর বক্তব্যে ক্ষোভ প্রকাশ করেছিলেন। এদিন মুখ্যমন্ত্রী বলেন " পরিবারকে কোন টাকার কথা বলা হয়নি। মেয়ের স্মৃতিতে ভাল কাজ করতে হলে বলবেন। এই কথা বলেছিলাম। প্রমাণ দিতে হবে কোথায় টাকার কথা বলা হয়েছে"?