
শফিকুল ইসলাম, (বরিশাল)বাকেরগঞ্জঃ
আজ ২২শে ডিসেম্বর (রবিবার) বাকেরগঞ্জের রঙ্গশ্রী ইউনিয়নের বড়িয়া গ্রামের কৃতী সন্তান বীর মুক্তিযোদ্ধা ও বরিশাল জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, বাকেরগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি, ১২ নং রঙ্গশ্রী ইউনিয়নের (১৯৮৪ সাল থেকে ২০১৪ সাল)আমৃত্যু চেয়ারম্যান, মরহুম রুস্তুম আলী মোল্লার
১০ম মৃত্যু বার্ষিকী।
২০১৪ সালের ২২ ডিসেম্বর ঢাকা বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন মরহুম রুস্তম আলী মোল্লা ।
বাকেরগঞ্জ উপজেলা বি এন পি সভাপতি থাকা সময়ে তিনি বাকেরগঞ্জ উপজেলা বি এন পি কে একটি শক্তিশালী অবস্থানে রাখতে পেরেছিলেন।
দল কে সু-সংঘঠিত করতে তার অক্লান্ত পরিশ্রম ও নেতা কর্মীদের মধ্যো একতাবদ্ব রেখে একটি উন্নত বাকেরগঞ্জ গড়ার লক্ষে আমৃত্যু কাজ করেছেন তিনি।
মরহুম রুস্তুম আলী মোল্লাই বাংলাদেশের এক মাত্র চেয়ারম্যান ছিলেন, যিনি একটানা ৩২ বছর (১৯৮৪-২০১৪) ১২ নং রঙ্গশ্রী ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন। সমাজে তার ব্যাক্তিত্ব ও সমাজ পরিচালায় তিনি ছিলেন অত্র উপজেলার একজন সার্বজনীন স্বীকৃত অভিভাবক। তার মৃত্যুতে এলাকায় নেমে এসেছিলো শোকের ছায়া।
উপজেলার সাধারন জনগনের সাথে কথা বললে তারা বলেন, “রুস্তুম আলী মোল্লা ছিলেন একজন ব্যাক্তিত্ব সম্পন্ন মানুষ, গুণীজন তার মতো ভাল মানুষ সমাজে আরও বেশিদিন বেচে থাকার প্রয়োজন ছিলো”।
তার স্বরনে বলেন, রুস্তুম আলী মোল্লাসহ তার সহকর্মী যারা ছিলেন তাদের মধ্যো অন্যতম সাবেক ইউপি সদস্য মরহুম আঃ করিম মল্লিক, আউলিয়াপুর মাধ্যমিক বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মরহুম মাওঃ আবদুল্লাহ খান সহ আরও অনেক জ্ঞানী গুণী মানুষ। যারা সমাজ পরিবর্তনে নিজেদের সর্বচ্চ দিয়ে চেষ্টা করেছেন। চেষ্টা করেছিলেন এলাকার ঝগরা-কলহ থেকে সবাইকে একতাবদ্ব হয়ে কাজ করার। তাদের মৃত্যুতে সমাজে এক বিশাল শুন্যতা দেখা দিয়েছে।
এ সময়ে সাধারন জনগন তাদেরর কথা স্বরন করে বলেন, আমরা দিন দিন সমাজিক ও রাজনৈতিক অভিভাবকদের হারিয়ে ফেলছি যাদের স্থান পূরন করার মত মানুষ সংখ্যায় খুবই কম। আজকের এই দিনে শ্রদ্ধাভরে স্বরন করছি এই গুনি ব্যাক্তিকে।
রঙ্গশ্রী ইউনিয়নবাসির চাওয়া: মরহুম রুস্তুমআলী মোল্লার সন্তান, বাকেরগঞ্জ উপজেলা সেচ্চাসেবক দল নেতা মোল্লা মাহমুদ (মিজান) তার বাবার আদর্শকে ধারন করবে এবং রঙ্গশ্রী ইউনিয়ন তথা বাকেরগঞ্জে একটি সুস্থ ও সু-সংঘঠিত উপজেলা উপহার দিবে। তারা বলেন আমরা তার বাবার আদর্শ বাস্তবায়ন করার লক্ষে মিজান মোল্লার সাথে সবসময় রয়েছি ।