1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
আমরা সংসদীয় গণতন্ত্রে নির্বাচন চাচ্ছি-আবুল খায়ের ভূঁইয়া - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
শিরোনাম :
চুয়াডাঙ্গায় বিজিবির জোরালো অভিযান: স্বর্ণ ও মাদকসহ আটক ৩, রিজিয়নের জব্দ ৫২ কোটি টাকা আগের নির্যাতনের মামলায় আপস, ফের নির্যাতনের অভিযোগে প্রাণ গেল গৃহবধূর নাফ নদীতে কোস্ট গার্ডের অভিযানে ১০ কোটি টাকার ইয়াবাসহ আটক ২ ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হলেন মোহাম্মদ কামরুল হাসান মুক্তাগাছায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট, ভেঙে দেওয়া হলো ১২০ ফুট চিমনি চারঘাটে রিকশা-ভ্যানচালককে হুডি দিলেন পৌর মেয়র পদপ্রার্থী একের পর এক ককটেল বিস্ফোরণ, ফ্লাইওভারে মোটরসাইকেল চলাচলে পুলিশের কড়াকড়ি ‎ কার্তিকের সন্ধ্যায় হঠাৎ তাণ্ডব: ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড

আমরা সংসদীয় গণতন্ত্রে নির্বাচন চাচ্ছি-আবুল খায়ের ভূঁইয়া

এ কে এম মাহমুদ রিয়াজ সিনিয়র রিপোর্টার
  • প্রকাশের সময় : শনিবার, ৫ জুলাই, ২০২৫
  • ১৬৬ বার পঠিত

এ কে এম মাহমুদ রিয়াজ সিনিয়র রিপোর্টার

শনিবার (৫ জুলাই) দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার বশিকপুরে বিএনপির প্রতিনিধি নির্বাচন পরিদর্শন শেষে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া বলেছেন, নির্বাচনের পূর্বে নির্বাচনকে বিলম্বিত করার জন্য বা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য বিভিন্ন সময় বিভিন্ন ইস্যু তৈরি করা হচ্ছে।
তিনি বলেন, একটি দল মেম্বার থেকে এমপি পর্যন্ত মনোনয়ন দিয়ে প্রার্থি ঠিক করে রেখেছে আর অন্যদিকে বলে আমরা সংসদীয় গণতন্ত্র মানি না। এটা হচ্ছে জনগনের সাথে তাদের একটা প্রতারণা। বাংলাদেশে যদি মৌলিক কোনো পরিবর্তন আনতে হয় সেটা সংসদীয় গণতন্ত্রের মধ্যে দিয়ে আনতে হবে।

তিনি আরো বলেন, নির্বাচনে যারা মেজরিটি ভোটে আসবে, পার্লামেন্টে বসবে, আলোচনা করে সিদ্ধান্ত নেবে। কিন্তু নির্বাচনের পূর্বে এবং নির্বাচনকে বিলম্বিত করার জন্য বা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য আজকে বিভিন্ন সময় বিভিন্ন ইস্যু তৈরি করা হচ্ছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্পষ্ট বক্তব্য আমরা সংসদীয় গণতন্ত্রে নির্বাচন চাচ্ছি। যা হবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ।

তাই যতোটুকু সম্ভব সংস্কার কমিশন তাদের সংস্কার কাজ শেষ করে দ্রুত নির্বাচনের রোডম্যাপ দিয়ে নির্বাচনের তারিখ ঘোষণা করে প্রক্রিয়াটা শেষ করবে বলে আমরা মনে করি। এজন্য আমরা সরকারকে সহযোগিতা করতে বদ্ধপরিকর।

এসময় উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ (ভিপি হারুন), সদর উপজেলা (পশ্চিম) বিএনপির আহবায়ক আবদুল করিম ভূঁইয়া মিজান, সদস্য সচিব কামরুজ্জামান সোহেলসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park