1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
আনন্দ মিছিলে গুলি করা চট্টগ্রামের সেই যুবলীগ কর্মী আশ্রাফ গ্রেফতার - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

আনন্দ মিছিলে গুলি করা চট্টগ্রামের সেই যুবলীগ কর্মী আশ্রাফ গ্রেফতার

স্টাফ রিপোর্টার মোঃ রাজু শেখ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪
  • ৯৫ বার পঠিত

স্টাফ রিপোর্টার মোঃ রাজু শেখ
চট্টগ্রামে সরকারের পতনের পর ছাত্র-জনতার আনন্দ মিছিলে গুলি বর্ষণের মামলায় প্রধান অভিযুক্ত ডবলমুরিং থানা যুবলীগ নেতা আশ্রাফকে গ্রেফতার করেছে র‌্যাব। রোববার (৮ সেপ্টেম্বর) রাতে নগরীর পাহাড়তলী থানাধীন সরাইপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।  ৯ সেপ্টেম্বর গণমাধ্যমের কাছে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব এ তথ্য জানায়। গ্রেফতার আশ্রাফ পাহাড়তলী থানাধীন মধ্যম সরাইপাড়া প্রাণ হরিদাস রোডের সালেহ জহুরের ছেলে। 
র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক শরীফ উল আলম বলেন, চট্টগ্রামের ঈদগাঁ থেকে গত ৫ আগস্ট ছাত্র-জনতা একটি আনন্দ মিছিল বের করে। মিছিলটি ডবলমুরিং থানাধীন মনসুরাবাদ পুলিশ লাইন্সের সামনে এলে যুবলীগ কর্মী আশ্রাফের নেতৃত্বে অবৈধ অস্ত্র ও গোলাবারুদ নিয়ে মিছিলে গুলিবর্ষণ করা হয়। এ সময় মিছিলে অংশ নেওয়া আনোয়ার হোসেন নামে এক সিএনজি অটোচালকের ডান হাতে গুলিবিদ্ধ হয়। পরে তিনি চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। এ ঘটনায় সিএনজি চালক আনোয়ার হোসেন বাদী হয়ে গত ১ সেপ্টেম্বর নগরীর ডবলমুরিং থানায় ১৩০ জনের নাম উল্লেখ করে আরও ৩০০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করেন। এ ঘটনার মূল আসামি ছিলেন যুবলীগ কর্মী আশ্রাফকে রাতে নগরীর পাহাড়তলী থানাধীন সরাইপাড়া এলাকায় থেকে তাকে গ্রেফতার করা হয়। আজ (সোমবার) সকালেই তাকে ডবলমুরিং থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park