1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
আত্রাই অগ্রণী ডিগ্রী কলেজের অধ্যক্ষ আরসুজ্জামান মালিকের পদত্যাগ - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন।

আত্রাই অগ্রণী ডিগ্রী কলেজের অধ্যক্ষ আরসুজ্জামান মালিকের পদত্যাগ

মোঃ আফতাবুল আলম,রাজশাহী
  • প্রকাশের সময় : সোমবার, ২৬ আগস্ট, ২০২৪
  • ৩৪২ বার পঠিত

মোঃ আফতাবুল আলম,রাজশাহী
রাজশাহী জেলার মোহনপুর উপজেলার আত্রাই অগ্রণী ডিগ্রী কলেজের অধ্যক্ষ আরসুজ্জামান মালেক তার দুর্নীতিকে আড়াল করার জন্য অসুস্থতার কারণ দেখিয়ে আজ ২৫/৮/২০২৪ইং তারিখ বেলা ১২টায় স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। তার বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতি ও অনিয়মের অভিযোগ পাওয়া যায়। স্থানীয় জনগণ ও কলেজের বিভিন্ন শিক্ষক ও কর্মচারীর আন্দোলনের মুখে সে নিজে পদত্যাগ করেন। তার বিরুদ্ধে স্কুলের দানকৃত সম্পত্তি ভোগ দখল ও আত্মসাৎ স্কুলের সম্পত্তি লাইব্রেরিয়ান আতাউর রহমানের নামে বিক্রয় করে অর্থ আত্মসাৎ এর অভিযোগ রয়েছে। ও তসলিম উদ্দিন ও শামীমা আক্তার কে প্রভাষক পদে নিয়োগ দেখিয়ে তাদের সরকারি বেতন নিজে উওলোন করে আত্মসাৎ করতেন।অথচ তারা দুইজনের কেউ কোন দিন আএাই অগ্রণী ডিগ্রী কলেজে চাকরি করেন নাই। ও একই ইনডেক্সে একাধিক শিক্ষক /কর্মচারীর বেতন অবৈধভাবে অধ্যক্ষ উত্তোলন করেছেন। এম পি ও কথিত অধ্যক্ষ অবৈধভাবে অনেক শিক্ষক-কর্মচারীদের বিষয় পরিবর্তন করায় প্যাটান বহির্ভূত নিয়োগ দান করে অনেক টাকা আত্মসাৎ করেছেন এবং তাদের বেতন ও অবৈধভাবে উত্তোলন করে দেশের অর্থনৈতিক ক্ষতিসাধন করেছেন। ও অনুমোদন নেই এমন বিষয়েও অধ্যক্ষ অনেক টাকার বিনিময়ে নিয়োগ দান করে অনেক টাকা আত্মসাৎ করেছেন এবং অবৈধভাবে তাদের বেতন ভাতা করে এনে সরকারি তহবিলের ক্ষতিসাধন করেছেন ও অধ্যবধি ক্ষতি সাধন করে আসছেন। প্রতিজন শিক্ষক /কর্মচারীদের কাছে হতে নতুন শিক্ষক হাজীরা খাতাই বিগত প্রায় ১০-১২ বছরের স্বাক্ষর করে অধ্যক্ষ অনেক দুর্নীতি আড়াল করার অথবা দুর্নীতি করার প্রয়াসে। শিক্ষক কর্মচারীদের বিভিন্ন পদোন্নতির ক্ষেত্রে অধ্যক্ষ সাহেব অনেক টাকা আত্মসাৎ করেছেন। অধ্যক্ষ তার নিজ পুত্র কে নিয়োগ দিয়েছেন যে বিষয়ের শিক্ষক হিসাবে সে বিষয়ে সে এম এ পাস করে নাই আবার বেতন ভাতা করেছে এনেছেন অবৈধভাবে অন্য বিষয়ের শিক্ষক দেখিয়ে। অর্থাৎ পাশ করেছে এক বিষয়ে নিয়োগ দেখেছেন অন্য বিষয়ে আর বেতন ভাতা করে নিয়েছেন আরেক বিষয় দেখিয়ে এই সমস্ত দুর্নীতি করে এতদিন পর্যন্ত অধ্যক্ষ সাহেব বহাল তবুওতে তার কর্ম পরিচালনা করে আসছিলেন। এ বিষয়ে মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়েশা সিদ্দিকা কে ফোন করলে তিনি জানান আত্রাই অগ্রণী ডিগ্রী কলেজের অধ্যক্ষের পদত্যাগ পত্রটি সহকারী কিছু শিক্ষক আমার কাছে নিয়ে আসেন কিন্তু আমি তাদের কাছে জানতে চাই অধ্যক্ষ আরসুজ্জামান মালেক কোথায় তারা বলেন তিনি নেই তাই তিনি পদত্যাগ পত্রটি গ্রহণ করেননি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park