1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
আড়ানী স্টেশন এলাকার রেলওয়ের জমিতে থাকা দোকান উচ্ছেদ - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি

আড়ানী স্টেশন এলাকার রেলওয়ের জমিতে থাকা দোকান উচ্ছেদ

মৌসুমী দাস, স্টাফ রিপোর্টার রাজশাহীঃ
  • প্রকাশের সময় : রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪
  • ৮৯ বার পঠিত

মৌসুমী দাস, স্টাফ রিপোর্টার রাজশাহীঃ

বাংলাদেশ রেলওয়ের সম্পত্তিতে অবৈধ থাকা ৩০টি দোকান উচ্ছেদ করা হয়েছে।

রোববার (১ ডিসেম্বর) রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে এসব দোকান উচ্ছেদ করে দখলমুক্ত করা হয়।
পাকশি রেলওয়ের বিভাগীয় প্রকৌশলী বীরবল মন্ডলের নের্তৃত্বে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। সহকারি প্রকৌশলী তারিকুল ইসলাম (পরিবহন), উপ-সহকারি প্রকৌশলী (কার্য) বাবুল আক্তারসহ জিআরপি পুলিশ উচ্ছেদ অভিযানে অংশ নেন।

প্রকৌশলী বীরবল মন্ডল জানান, এর আগে দোকান সরিয়ে নেওয়ার জন্য নোটিশ দিয়েও তারা দোকান সরিয়ে নেননি।

জানা গেছে, কয়েক বছর ধরে, আড়ানী রেলওয়ে স্টেশনের প্লাটফর্মে ও রেললাইন সংলগ্ন এলাকায় নিয়ম বর্হিভূতভাবে পান, সিগারেট, ভাতের হোটেল, চা স্টোল, ফলের দোকন, গ্যারেজ, মিষ্টির দোকান দিয়ে ব্যবসা পরিচালনা করে আসছিলেন কামরুল ইসলাম, লালন উদ্দিন, শুকটা আলী, বুলবুল হোসেন, বাবুল ইসলাম, মানিক হোসেন, মোস্তাকিন হোসেন, রফিকুল ইসলাম, জামরুল হোসেন, রুবেল মাহমুদ, দোয়েল হোসেন, মিলন হোসেন, মতলেব আলী, মিঠন আলী, হিরো আলম, জুয়েল আলী, হিটলার হোসেন, জনাব আলী, টিপু সুলতান, সোহেল আলী, রায়হান আলী, মুক্তার হোসেন,কামু হোসেন, আকবর আলী, আশা মাহমুদসহ ৩০ জন।

আড়ানী রেলওয়ের স্টেশন মাষ্টার মোশাররফ হোসেন বলেন, শুধু আড়ানী রেল স্টেশনে না আড়ানী ঝিনা রেলগেটেসহ নন্দনগাছি, সারদা, বেলপুকুর, হরিয়ান, রাজশাহী বিশ্ববিদ্যালয় ও রাজশাহী স্টেশনে অভিযান পরিচালনা করে রেলস্টেশন সংলগ্ন দোকান উচ্ছেদ করা হয়েছে। আগামী ৫ ডিসেম্বর পর্যন্ত উচ্ছেদ অভিয়ান অব্যাহত থাকবে। এরমধ্যে যারা নিজ দায়িত্বে তাদের দোকান সরিয়ে নিবেন না, তাদেও বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন রেলওয়ে কর্তৃপক্ষ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park