1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
"আগামী পার্লামেন্ট হবে আলেম-ওলামাদের পার্লামেন্ট" বিরামপুরে ওলামা মাশায়েখদের ইফতার মাহফিলে জামায়াতেইসলামীর জেলা সেক্রেটারি এনামুল হক - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

“আগামী পার্লামেন্ট হবে আলেম-ওলামাদের পার্লামেন্ট” বিরামপুরে ওলামা মাশায়েখদের ইফতার মাহফিলে জামায়াতেইসলামীর জেলা সেক্রেটারি এনামুল হক

মোঃ ইব্রাহীম মিঞা বিরামপুর (দিনাজপুর)প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২১ মার্চ, ২০২৫
  • ৮৩ বার পঠিত

মোঃ ইব্রাহীম মিঞা বিরামপুর (দিনাজপুর)প্রতিনিধি:

দিনাজপুরের বিরামপুরে ওলামা মাশায়েখদের ইফতার মাহফিলে “আগামী পার্লামেন্ট হবে আলেম-ওলামাদের পার্লামেন্ট” এ মন্তব্য করেন জামায়াতেইসলামীর জেলা সেক্রেটারি মুহাদ্দিস ডক্টর এনামুল হক।

শুক্রবার (২১ মার্চ) বিকেল ৫ টাই বিরামপুর আদর্শ স্কুল অডিটোরিয়ামে বাংলাদেশ জামায়াতে ইসলামী বিরামপুর উপজেলা শাখার ওলামা বিভাগের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

উক্ত আলোচনা সভা ও ইফতার মাহফিলে বিরামপুর উপজেলা শাখা ওলামা বিভাগের সভাপতি মাওলানা এহসানুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও দিনাজপুর জেলা সেক্রেটারি মুহাদ্দিস ডক্টর এনামুল হক।এসময় অনুষ্ঠানে বিশেষ অতিথি  হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর জেলা কর্মপরিষদ সদস্য ও পাউশগাড়া ফাযিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা তাজুল ইসলাম, বিরামপুর উপজেলা আমীর হাফিজুল ইসলাম,বিরামপুর বনিক সমিতির সভাপতি আলহাজ্ব মাওলানা আশরাফুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন বিরামপুর পৌর ওলামা বিভাগের সভাপতি মাওলানা আব্দুল মোত্তালেব,বিজুল দারুল হুদা কামিল মাদ্রাসার অধ্যক্ষ ডক্টর নুরুল ইসলাম, পাউশগাড়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মামুনুর রশীদ,বাংলাদেশ জামায়াতে ইসলামী বিরামপুর পৌর আমীর মাওলানা মামুনুর রশীদ, মাওলানা আব্দুর নুর, মাওলানা মাগরিব বিন আফাজ, মুফতি আবু হুরায়রা প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও দিনাজপুর জেলা সেক্রেটারি মুহাদ্দিস ডক্টর এনামুল হক বলেন, আমরা যদি ঐক্যমত  থাকি তাহলে আগামী পার্লামেন্ট হবে আলেম-ওলামাদের পার্লামেন্ট। আমরা একমত হয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করা ফরজ এই কথার উপর ভিত্তি করে মতভেদ মুক্ত ভাবে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য, বৈষম্য মুক্ত সমাজ কায়েম করার জন্য, ইনছাব ভিত্তিক সমাজ কায়েম করার জন্য, ন্যায় ভিত্তিক সমাজ কায়েম করার জন্য আলেম-ওলামাদের সর্বাত্মক ভূমিকা পালন করতে হবে। বিগত জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে আলেম-ওলামারা অগ্রণী ভূমিকা ছিল। আলেম-ওলামারা  একমত থাকলে ইসলামী সমাজ ব্যবস্থা ও আল্লাহর আইন কায়েম করা সম্ভব। 

অনুষ্ঠান শেষে ইফতারির আগ মুহূর্তে দোয়া পরিচালনা করেন মাওলানা আশরাফুল ইসলাম। দোয়ায় দেশ, জাতি ও  সমাজের কল্যাণ কামনা করা হয়। পরবর্তীতে ইফতারের মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park