1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
অস্ত্র গোলাবারুদ গ্রেনেডসহ রোহিঙ্গা ডাকাত গ্রেপ্তার - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ​দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত: সৎ নেতৃত্বের মাধ্যমেই ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব। দিরাই জারুলিয়া গ্রামে ১৪টি বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই,আনুমানিক ৪/৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

অস্ত্র গোলাবারুদ গ্রেনেডসহ রোহিঙ্গা ডাকাত গ্রেপ্তার

শাহিন আলম টেকনাফ //
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ১৩৬ বার পঠিত

শাহিন আলম টেকনাফ //

কক্সবাজারের টেকনাফে বহুল আলোচিত রোহিঙ্গা ডাকাত শফিকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তার কাছ থেকে বিপুল অস্ত্র-গোলাবারুদ, গ্রেনেড উদ্ধার করেছে র‌্যাব

সোমবার রাত ১১ টার দিকে টেকনাফের হ্নীলা ইউনিয়নের নয়াপাড়াস্থ ২৬ নম্বর রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পের পশ্চিম পাশে হাজীর প্রজেক্ট পাহাড়ের পাদদেশে এই অভিযান চালানো হয়।
গ্রেপ্তার শফি প্রকাশ ডাকাত শফি (২৮), ২৬ নম্বর রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পের সি ব্লকের দীল মোহাম্মদের ছেলে। তার বিরুদ্ধে হত্যা, অপহরণ সহ ২১ মামলা রয়েছে বলে জানিয়েছে র‌্যাব।
অভিযানস্থল থেকে উদ্ধার করা হয়েছে ১ টি ওয়ান শুটার গান, ২ টি একনলা বন্দুক, ১ টি এলজি, ১০ টি এন্টি পারসোনাল মাইন, ১০ টি ডেটোনেটর, ৫০ টি তাজা রাইফেলের গুলি, ৫৩ টি রাইফেলের খালি কার্তুজ, ৬ টি শর্ট গানের খালি কার্তুজ, ৭৬৯ গ্রাম ক্রিষ্টাল মেথ (আইস), ৩টি গ্রেনেড।
মঙ্গলবার দুপুরে কক্সবাজারস্থ র‌্যাব ১৫ এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেছেন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. কামরুল হাসান এসব তথ্য নিশ্চিত করেছেন।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, হত্যা অপহরণ, গুম-খুন, ডাকাতি প্রতিরোধ, মাদক উদ্ধার এবং শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তারে র‌্যাবের নিয়মিত অভিযান চলমান রয়েছে। এরই অংশ হিসেবে র‌্যাব-১৫ শীর্ষ সন্ত্রাসী ডাকাত শফিকে ধরতে দীর্ঘ এক মাস ধরে গোপনে নজরদারি ও অভিযান চালিয়ে যাচ্ছিল। অবশেষে গোয়েন্দা তথ্যের মাধ্যমে পাহাড়ের পাদদেশে ডাকাত শফি ও তার সহযোগীরা অবস্থান করছে জেনে সোমবার রাতে এই অভিযান চালানো হয়। অভিযানের সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা দৌড়ে পালানোর চেষ্টাকালে র‌্যাব সদস্যরা ধাওয়া দিয়ে শফি ডাকাতকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। এ সময় তার সহযোগীরা শফি ডাকাতকে ছিনিয়ে নিতে র‌্যাবকে লক্ষ্য করে ৪/৫ রাউন্ড গুলি চালায়, তৎক্ষণাত র‌্যাব সদস্যরা আত্মরক্ষার্থে পাল্টা ৩ রাউন্ড গুলি ছুঁড়ে ।
এই কর্মকর্তা বলেন, গ্রেপ্তারের পর গহীন পাহাড়ি আস্তানা থেকে ডাকাত শফির দেয়া তথ্য অনুযায়ী বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করতে সক্ষম হয়।
র‌্যাব অধিনায়ক বলেন, ডাকাত শফির নামে ২টি হত্যা, ২টি ডাকাতির প্রস্তুতি, ৬ টি অস্ত্র সহ মোট ২১ টি মামলা রয়েছে। শফি দীর্ঘদিন ধরে রোহিঙ্গা ক্যাম্প এলাকায় একটি দুর্ধর্ষ অস্ত্রধারী ডাকাত দলের নেতৃত্ব দিয়ে আসছিল। তার নেতৃত্বে ডাকাত দল ক্যাম্প এলাকার রোহিঙ্গা ও বাঙালিদের জিম্মি করে রাখত এবং পাহাড়ি অঞ্চলজুড়ে একটি ত্রাসের সাম্রাজ্য গড়ে তোলে।
শফি ডাকাত’কে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park