1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
অস্ত্রধারীদের আত্মসমর্পণে গ্রিভিয়াস ক্রাইমস ছাড়া পুনর্বাসনের সুযোগ: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী পুতুল - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি

অস্ত্রধারীদের আত্মসমর্পণে গ্রিভিয়াস ক্রাইমস ছাড়া পুনর্বাসনের সুযোগ: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী পুতুল

মোঃ বেলাল হোসেন, স্টাফ রিপোর্টার সিরাজগঞ্জঃ
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯০ বার পঠিত

মোঃ বেলাল হোসেন স্টাফ রিপোর্টার সিরাজগঞ্জ
সিরাজগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলার দায়িত্বপ্রাপ্ত সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন পুতুল।

সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ৫ আগস্ট-পরবর্তী প্রেক্ষাপটে অবৈধ অস্ত্রের বিস্তার ও সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কড়া হুঁশিয়ারি দিয়ে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন পুতুল বলেন, “৫ই আগস্টের পর প্রচুর অস্ত্র মানুষের হাতে চলে গেছে। আমরা চাই এই অস্ত্রগুলো অতি দ্রুত উদ্ধার বা ফেরত আসুক। যেকোনো ধরনের চোরাচালান, অনৈতিক কর্মকাণ্ড, দুর্নীতি ও চাঁদাবাজি নির্মূলে সরকার ও প্রশাসন পর্যায়ক্রমে কঠোর ব্যবস্থা রয়েছে।”

স্বেচ্ছায় অস্ত্র সমর্পণের আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী আরও বলেন, “অস্ত্রধারীরা যদি নিজেরা অস্ত্রসহ আত্মসমর্পণ করে, তবে ধর্ষণ ও হত্যার মতো গুরুতর অপরাধ (গ্রিভিয়াস ক্রাইমস) ছাড়া বাকি অন্যান্য মামলা প্রত্যাহার করা হবে। পাশাপাশি তাদের স্বাভাবিক জীবনে ফেরাতে পুনর্বাসনের ব্যবস্থাও গ্রহণ করবে সরকার।”

সিরাজগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় সিরাজগঞ্জের সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষা, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ, দুর্নীতি প্রতিরোধ এবং অপরাধ দমনে একাদিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।

আইন-শৃঙ্খলা কমিটির সভার আগে সকালে জেলা প্রশাসনের উদ্যোগে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সাম্প্রতিক বিভিন্ন পাবলিক পরীক্ষায় যেসব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শতভাগ ফেল করেছে, সেসব প্রতিষ্ঠানের প্রধানদের নিয়ে এ আলোচনা সভা আয়োজন করা হয়। এতে ফলাফলের বিপর্যয় নিয়ে কারণ দর্শানো এবং জেলাজুড়ে শিক্ষার গুণগত মানোন্নয়ন ও পাসের হার বাড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এছাড়া একই দিনে জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়মিত সাপ্তাহিক গণশুনানি কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সাধারণ নাগরিকদের সরাসরি বিভিন্ন ভোগান্তি, অভিযোগ ও সমস্যার কথা শেনেন জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম। তিনি জনগণের আবেদনসমূহ দ্রুততম সময়ে নিষ্পত্তি ও কার্যকর ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কঠোর নির্দেশ দেন।

অনুষ্ঠিত এসব সভা ও কর্মসূচিতে জেলা পুলিশ, বীর মুক্তিযোদ্ধা, জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান এবং স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park