1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
অশান্ত মনিপুরের তিন জেলায় ফের কার্ফু, কড়া নিরাপত্তায় ঢাকা হয়েছে সমগ্র রাজ্য - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি

অশান্ত মনিপুরের তিন জেলায় ফের কার্ফু, কড়া নিরাপত্তায় ঢাকা হয়েছে সমগ্র রাজ্য

বেবি চক্রবর্তী :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪
  • ৯৬ বার পঠিত

বেবি চক্রবর্তী :– আবার কার্ফু জারি হল মনিপুরে। কয়েক দিন ধরে অশান্ত উত্তর-পূর্বের এই রাজ্য। এই অবস্থায় মনিপুরের যে তিনটি জেলায় কার্ফু জারি করা হয়েছে সেগুলো হলো ইম্ফল ইস্ট, ইম্ফল ওয়েস্ট এবং থৌবাল।
জাতিগত হিংসায় গত এক বছর ধরে উত্তপ্ত ছিল মনিপুর। মনিপুরের এই তিন জেলাকে একেবারে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে। যেকোনো জমায়েতের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। দফায় দফায় সংঘাতের ফলে শতাধিকেরও বেশি মানুষের মৃত্যু হয় এবং বহু মানুষ এখনো পর্যন্ত গৃহহীন হয়ে রয়েছে।
যদিও পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছিল। কয়েক মাস আগে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় কার্ফু তুলে নেওয়া হয়। কিন্তু মনিপুরে সেই আতঙ্ক আবার মাথা চাড়া দিয়ে উঠলো। নতুন করে হামলা একের পর এক বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। মৃত্যু হয়েছে অন্তত সাতজনের। দাবি করা হয়েছে এই হামলার সঙ্গে কুকী জঙ্গিরা জড়িত আছে। সেই জন্য এই তিন জেলায় কার্ফু জারি করা হয়েছে। এর আগে ইম্ফল ইস্ট এবং ওয়েস্টে কিছু কার্ফু শিথিলের কথা বলা হলেও সে নির্দেশিকা তুলে নেওয়া হয়েছে। কিন্তু এখন যেভাবে আইনশৃঙ্খলার অবনতি হয়েছে তাতে কার্ফু আরো আঁটোসাটো করা হচ্ছে। এর পাশাপাশি সেনাবাহিনী এবং নিরাপত্তা এজেন্সিগুলিকেও সতর্ক করা হয়েছে।
সীমান্ত সংলগ্ন এলাকাগুলিতে নজরদারি আরো বাড়ানো হয়েছে। এমনকি বিভিন্ন জায়গায় ব্যারিকেট বসানো হয়েছে। মণিপুরে অ্যান্টি ড্রোন সিস্টেম বসানো হয়েছে। আর তা রুখতেই সেনাবাহিনীর তরফে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চঞ্চল্য তৈরি হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park