
অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে কঠোর অবস্থানে প্রশাসন।
তাসলিমা রত্না ময়মনসিংহ
বুধবার (১৮ জুন) সকালে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বালিপাড়া ইউনিয়নের ধলা গুদারাঘাট এলাকায় ত্রিশালের সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমানের নেতৃত্বে ত্রিশাল থানা পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে একটি মোবাইল কোর্ট পরিচালিত হয়। এই সফল অভিযানে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত দুইটি মেশিনসহ দুইটি নৌকা জব্দ করা হয়েছে।
দীর্ঘদিন ধরে ধলা গুদারাঘাট এলাকায় একটি চক্র অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল, যা পরিবেশের মারাত্মক ক্ষতি করছিল এবং সরকারি রাজস্ব ফাঁকি দিচ্ছিল।
এমন প্রেক্ষাপটে প্রশাসনের এই সময়োপযোগী পদক্ষেপ সচেতন মহলে ব্যাপক প্রশংসিত হয়েছে।
স্থানীয়রা বলছেন, এমন অভিযান নিয়মিত পরিচালনা করা হলে অবৈধ বালু উত্তোলন পুরোপুরি বন্ধ হবে এবং পরিবেশের ভারসাম্য রক্ষা পাবে।
প্রশাসনের এমন জনহিতকর ও সাহসী উদ্যোগের ফলে একদিকে যেমন অবৈধ কার্যক্রম বন্ধ হবে, তেমনি অন্যদিকে আইনের শাসন প্রতিষ্ঠায় ইতিবাচক দৃষ্টান্ত স্থাপিত হবে বলে মনে করছেন বিশ্লেষকরা।