1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন বন্ধে অংশীজনদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
শিরোনাম :
সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি খেলাধুলায় মনোবল বাড়াতে জোড়া খাসি উপহার দিলেন মেয়র পদপ্রার্থী জামাল উদ্দিন মাস্টার নিয়োগের অপেক্ষায় ১-১২ তম নিবন্ধিত শিক্ষকগণ, নেই নিয়োগের চুড়ান্ত ঘোষণা নেই, নিয়োগের বাঁধা কোথায়!

অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন বন্ধে অংশীজনদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত 

রুবেল আহমেদ স্টাফ রিপোর্টার,সিলেট :
  • প্রকাশের সময় : সোমবার, ২৪ মার্চ, ২০২৫
  • ২৫২ বার পঠিত

রুবেল আহমেদ স্টাফ রিপোর্টার,সিলেট :

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন বন্ধে অংশীজনদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ২৪ মার্চ বিকাল ৩টায় আমির মিয়া স্কুল ও কলেজের হলরুমে উপজেলা প্রশাসনের উদ্যোগে এই মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়েছে। গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার রতন কুমার অধিকারী সভাপতিত্বে ও সঞ্চালনায়, অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন বন্ধে/প্রতিরোধে অংশীজনদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার সিলেটের উপপরিচালক (উপসচিব) সুবর্ণা সরকার। এ সময় স্থানীয় সরকার সিলেটের উপপরিচালক (উপসচিব) সুবর্ণা সরকার বলেন, একটি কুচক্রী মহল জাফলংয়ের পরিবেশ ও প্রতিবেশকে পরিকল্পিত ভাবে তাদের নিয়োগকৃত এজেন্টদের মাধ্যমে (ইসিএ) এলাকার নদী,সমতল জমিন ও পাহাড় যন্ত্র-দানবীয় বোমা মেশিন, এক্সেভেটর ও ফেলুডার দিয়ে ধ্বংস করে অবৈধ ভাবে কোটি কোটি টাকা মালিক বনে যাচ্ছে। যার ফলে জাফলং ও এর আসপাশের গ্রামাঞ্চল হুমকির মধ্যে রয়েছে। এসব ভূমিখেকোদের প্রতিরোধ করতে প্রশাসনের পাশাপাশ স্থানীয় এলাকাবাসীকে আরও সোচ্চার হতে হবে। এসময় আরও উপস্থিত ছিলেন, গোয়াইনঘাটের সহকারি কমিশনার (ভূমি) মো. সাইদুল ইসলাম, সংগ্রাম বিওপির ক্যাম্প কমান্ডার শহিদুল ইসলাম, গোয়াইনঘাট থানার এসআই জাহিদসহ রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষার্থী, পরিবেশবাদী, ব্যবসায়ী, চা-বাগান কতৃপক্ষ ও শ্রমিক সংগঠনের প্রতিনিধিগণ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park