1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
অবশেষে রাজশাহীর নন্দনগাছি স্টেশনে থামলো ট্রেন, আনন্দে মিষ্টি বিতরণ - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

অবশেষে রাজশাহীর নন্দনগাছি স্টেশনে থামলো ট্রেন, আনন্দে মিষ্টি বিতরণ

মৌসুমী দাস, স্টাফ রিপোর্টার রাজশাহীঃ
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ জুন, ২০২৫
  • ৪১৩ বার পঠিত

 

মৌসুমী দাস, স্টাফ রিপোর্টার রাজশাহীঃ

অবশেষে রাজশাহীর চারঘাট উপজেলার নন্দনগাছী স্টেশনে মঙ্গলবার সকালে কমিউটার এক্সপ্রেস ট্রেনটি থেমেছে। দীর্ঘ এক যুগ পর খুলেছে স্টেশনের দরজার তালা। আন্তঃনগর ট্রেনের যাত্রা বিরতি ও স্টেশনের সংস্কারের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছিল স্টেশনের প্বার্শবর্তী তিন উপজেলার মানুষ।

সরেজমিন মঙ্গলবার সকাল ৮টার দিকে স্টেশনে গিয়ে দেখা যায় সেখানে উৎসবের আমেজ তৈরি হয়েছে। এক যুগ পর স্টেশনের ঘর খুলে টিকিট বিক্রি করা হয়। ঈশ্বরদী-রহনপুর-ঈশ্বরদী রুটে চলাচলকারী কমিউটার এক্সপ্রেস ট্রেনটি সকাল ৯টার দিকে স্টেশনে পৌঁছালে আন্দোলনকারীরা মিষ্টি ও ফুল দিয়ে ট্রেনের পরিচালক ও যাত্রীদের বরণ করে নেন। ট্রেন চলে যাওয়ার পর আন্দোলনকারী ও স্থানীয়রা রেলের লোকজনকে সাথে স্টেশনটি ধুয়েমুছে পরিস্কার-পরিচ্ছন্ন কাজ শুরু করেন।

এর আগে গত পহেলা মে স্টেশনের প্বার্শবর্তী চারঘাট, বাঘা ও পুঠিয়া তিন উপজেলার মানুষ ট্রেনের যাত্রা বিরতি ও স্টেশনের সংস্কারের দাবিতে রেলপথ অবরোধ করেন। চার ঘন্টা ট্রেন যোগাযোগ বন্ধ থাকার পর রেল কতৃপক্ষ দাবি মানার আশ্বাস দিলে আন্দোলন বন্ধ করে আলোচনায় বসে তারা। রেল কতৃপক্ষ ১ জুন থেকে ট্রেনের যাত্রা বিরতি আশ্বাস দিলেও তা বাস্তবায়ন না করায় গত ১১ জুন আবারও রেলপথ অবরোধ করেন তারা। ঈদের ফিরতি যাত্রায় ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে গেলে জেলা বিএনপির আহবায়ক আবু সাইদ চাঁদের মাধ্যমে আবারও আশ্বাস দেয় রেল কতৃপক্ষ। সর্বশেষ গত সোমবার আন্দোলনকারীদের সাথে আলোচনায় বসেন পশ্চিমা রেল।

এরপর সোমবার বিকালে পশ্চিমাঞ্চল রেলওয়ের সহকারী চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট মো. আব্দুল আওয়াল স্বাক্ষরিত এক অফিস আদেশে নন্দনগাছীতে কমিউটার এক্সপ্রেস ট্রেনের যাত্রা বিরতির বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়।

কমিউটার এক্সপ্রেস ট্রেনের যাত্রা বিরতি দেওয়ার পর আন্দোলনের অন্যতম সমন্বয়ক তামিম ইসলাম বলেন, আমাদের দাবির মাত্র ছোট্ট একটু অংশ পুরণ হয়েছে। এজন্য আমরা পুরোপুরি খুশি না। স্টেশন পুরোপুরি সংস্কার করতে হবে এবং আন্তঃনগর চারটি ট্রেনের যাত্রা বিরতি দিতে হবে। তবে এগুলো যেনো পর্যায়ক্রমে হয় এজন্য রেল কতৃপক্ষকে সময় দিয়েছি আমরা।

জেলা বিএনপির আহবায়ক আবু সাইদ চাঁদ বলেন, স্থানীয় জনসাধারণ ও আন্দোলনকারী অক্লান্ত পরিশ্রমের ফলে ট্রেনের যাত্রা বিরতি পাওয়া গেছে। তারা দিনের পর দিন অহিংস আন্দোলন করেছে। ট্রেন যাত্রা বিরতি দেওয়ায় চারঘাট, বাঘা ও পুঠিয়া উপজেলাবাসীর পক্ষ থেকে রেল কতৃপক্ষ ও সাংবাদিকদের ধন্যবাদ জানান তিনি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park