1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
অপারেশন ডেভিল হান্ট: নবীগঞ্জ ছাত্রলীগের সাবেক সভাপতি সৌরভ গ্রেফতার - বাংলাদেশ খবর প্রতিদিন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
শিরোনাম :
এবার গাইবান্ধায় পরীমনিকে বয়কটের ঘোষণা, সাংবাদিকদের প্রতিবাদ সমাবেশ প্রথম ধাপে ১০৫০ ইউপিতে ভোট, সদর উপজেলার ইউনিয়নগুলোকে অগ্রাধিকার: ইসি সচিব জগন্নাথপুরে শ্রী শ্রী কালীপূজা ও দীপাবলি উপলক্ষে শিশুদের বর্ণাঢ্য চিত্রান্কন প্রতিযোগীতা সাতক্ষীরায় আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত। চারঘাটে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হাউলী ইউনিয়নে টিসিবি কার্ডধারীদের মাঝে স্বল্পমূল্যে টিসিবি পণ্য বিক্রি ​সাতক্ষীরায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত: আলোচনা সভা ও পুরস্কার বিতরণ। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাতক্ষীরা জেলা জাসাসের বর্ণাঢ্য র‍্যালি সাতক্ষীরা সরকারি কলেজে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২৫ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা পাঁচবিবিতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন

অপারেশন ডেভিল হান্ট: নবীগঞ্জ ছাত্রলীগের সাবেক সভাপতি সৌরভ গ্রেফতার

সফিকুল ইসলাম নাহিদ
  • প্রকাশের সময় : সোমবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৬৫ বার পঠিত

মো: সফিকুল ইসলাম নাহিদ নবীগঞ্জ থেকে:

অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে হবিগঞ্জের নবীগঞ্জের আওয়ামী ছাত্র-লীগের সাবেক সভাপতি -মোঃ সাইফুর রহমান চৌধুরী সৌরভ (৩৫), কে করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুলিশ সূত্রে জানা যায়, গতকাল (১৫ ফেব্রুয়ারী) শনিবার রাত অনুমান ০৭:৩০ ঘটিকার সময় নবীগঞ্জ বাজারস্থ হাসপাতাল রোডে বিশেষ অভিযান পরিচালনা করে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃত, আওয়ামী ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি নবীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের সাং-ছোট

আলীপুর, হাং সাং-আক্রমপুর, গ্রামের মৃত আজিজুর রহমান চৌধুরীর পুত্র মোঃ সাইফুর রহমান চৌধুরী সৌরভ (৩৫), কে গ্রেফতার করা হয়। নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: কামাল হোসেন, (পিপিএম) এর দিকনির্দেশনায় নবীগঞ্জ থানার এ এস আই মোশাররফ এর নেতৃত্বে একদল পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে, নবীগঞ্জ উপজেলার হসপিটাল রোড থেকে তাকে গ্রেফতার করা হয়। এব্যাপারে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: কামাল হোসেন, (পিপিএম) বলেন,হবিগঞ্জ সদর থানা,হবিগঞ্জ বরাবর প্রেরণ করা হয়েছে। হবিগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবির বলেন, এ ঘটনায় হবিগঞ্জ সদর থানায় মামলার সন্দিগ্ধ আসামি হিসেবে মোঃ সাইফুর রহমান চৌধুরী সৌরভকে গ্রেফতার করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park