1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
অপারেশন ডেভিল হান্ট: অভিযানে আওয়ামী লীগের দূসর কেন্দ্রীয় নির্বাহী সদস্য আবিদ আলী গ্রেফতার - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

অপারেশন ডেভিল হান্ট: অভিযানে আওয়ামী লীগের দূসর কেন্দ্রীয় নির্বাহী সদস্য আবিদ আলী গ্রেফতার

মো: সফিকুল ইসলাম নাহিদ, নবীগঞ্জ থেকে:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
  • ১১১ বার পঠিত

 

অপারেশন ডেভিল হান্ট: নবীগঞ্জ থানার একদল পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে, থানা এলাকা থেকে আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী সদস্য আবিদ আলীকে গ্রেফতার করেছে একদল পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, গতকাল (০৮ এপ্রিল) মঙ্গলবার নবীগঞ্জ উপজেলার বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে নবীগঞ্জ থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত পলাতক আসামী, হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ডা: মুশফিক হোসেন চৌধুরী এর পিএস এবং কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য। নবীগঞ্জ থানার মামলা নং- ১৫, ধারা- The Special Power Act 1974 এর 15(1)(a)/15(3)/25D এর তদন্তে সন্দিগ্ধ আসামী হলো, বানিয়াচং উপজেলার বক্তারপুর গ্রামের মৃত আব্দুল আলীর পুত্র আবিদ আলী (৪০), কে গ্রেফতার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: কামাল হোসেন, (পিপিএম) এর নেতৃত্বে এসআই মো: সুমন মিয়া ও এএসআই জসীম উদ্দিন সহ একদল পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে পলাতক আসামী আবিদ আলীকে গ্রেফতার করতে সক্ষম হয়। এব্যাপারে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: কামাল হোসেন, (পিপিএম) গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত পলাতক আসামী আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী সদস্য আবিদ আলীকে যথাযথ পুলিশি প্রহরায় হবিগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park