
অপারেশন ডেভিড হান্ট: এর অংশ হিসেবে নবীগঞ্জ থানার একদল পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে ফয়সাল তালুকদার ও শাহ জাহান সাজু কে নাশকতা মামলায় গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, গতকাল (১০ এপ্রিল) বৃহস্পতিবার নবীগঞ্জ শহরের বিভিন্ন জায়গায় বিশেষ অভিযান পরিচালনা করে শহরের খালিক মঞ্জিলের সামন থেকে নাশকতার মামলার সন্দিগ্ধ আসামী নবীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শাহ ফয়সাল তালুকদার ও নবীগঞ্জ উপজেলার সামন থেকে দীঘলবাক ইউনিয়ন ছাত্র লীগের সাবেক সভাপতি শাহ জাহান সাজু কে গ্রেফতার করা হয়েছে। গত (১৭ ফেব্রুয়ারী) ঢাকা-সিলেট মহাসড়কের গজনাইপুর ইউনিয়নের জামেয়া ফুরকানিয়া দারুল উলুম মাদ্রাসার উত্তর পাশে অজ্ঞাত রেজিস্ট্রেশন বিহীন একটি প্রাইভেটকার আগুনে পুড়িয়ে দেওয়া হয়। নবীগঞ্জ থানার মামলা নং- ১৫, ধারা- The Special Power Act 1974 এর 15(1)(a)/15(3)/25D এর তদন্তে সন্দিগ্ধ আসামী হলো, নবীগঞ্জ উপজেলার পূর্ব তিমিরপুর গ্রামের শিরু মিয়ার পুত্র নবীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শাহ ফয়সাল তালুকদার(৩৮) ও দীঘলবাক ইউনিয়নের কামারগাঁও গ্রামের মৃত হাজী সুনাফর আলীর পুত্র দীঘলবাক ইউনিয়ন ছাত্র লীগের সাবেক সভাপতি, শাহ জাহান সাজু (৫০), কে গ্রেফতার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: কামাল হোসেন, (পিপিএম) এর নেতৃত্বে এসআই মো: সুমন মিয়া সহ একদল পুলিশ নবীগঞ্জ শহরে অপারেশন ডেভিড হান্ট: অভিযান পরিচালনা করে শহরের হসপিটাল রোডস্থ খালেক মঞ্জিল এর সামন থেকে শাহ ফয়সাল তালুকদার ও নবীগঞ্জ উপজেলার সামন থেকে শাহ জাহান সাজু কে নাশকতা মামলায় গ্রেফতার করতে সক্ষম হয়। এব্যাপারে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: কামাল হোসেন, (পিপিএম) গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত পলাতক দই আসামী নবীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শাহ ফয়সাল তালুকদার ও দীঘলবাক ইউনিয়নের সাবেক ছাত্র লীগের সভাপতি, শাহ জাহান সাজু কে হবিগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।