1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
অন্যায়ের প্রতিবাদ করায় মিজানের উপর হামলা ও ছিনতাই - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

অন্যায়ের প্রতিবাদ করায় মিজানের উপর হামলা ও ছিনতাই

ওয়াসিম রেজা গাজীপুর
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ আগস্ট, ২০২৪
  • ২০৬ বার পঠিত

ওয়াসিম রেজা গাজীপুর
গাজীপুর মহানগর এলাকার আরিজপুর সরকার বাড়ি জামে মসজিদ রোডের বাসিন্দা মিজান আহমেদ।প্রতিবেশী সালাম ওরফে কুত্তা সালাম এর সাথে বাক-বিতণ্ডার জেরে ব্যাপক হারে আহত হন। গতরাতে পানির লাইনের সমস্যা হওয়ার কারণে সালাম এর সাথে কথা বলতে যায় মিজান আহমেদ। পানি লাইন সমস্যার কথা শোনার পরেও সমাধান না করে ভুক্তভোগী মিজানের বড় ভাই আতাউর রহমান ন্যায় সঙ্গত প্রতিবাদ করলে, আতাউর রহমানকে অকথ্য ভাষায় গালাগালি করে।সেই মুহূর্তে মিজান ভাইয়ের আত্মরক্ষার কারণে ঘটনাস্থলে পৌঁছালে অভিযুক্ত সালাম তার ক্যাডার বাহিনী সহ দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে মহড়া দেয় এবং মিজানের উপর হামলা করে। মিজানের কাছে থাকা ২৫ হাজার টাকা ছিনতাই করে।
এ ঘটনায় টঙ্গী পূর্ব থানায় একটি অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী মিজান আহমেদ।
মিজান আহমেদ সাংবাদিকদের বলেন, পানির লাইনের সমস্যা সমাধানের কথা বলতে গেলে আমার ভাই আহত হন। যৌক্তিক সমাধানের চিন্তা না করে হামলা ও ছিনতাই এর মত নেককারজনক ঘটনা ঘটিয়েছে সালাম গং।হামলার পরে আমার বড় ভাই আতাউর রহমান শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল ভর্তি করা হয় অতঃপর অবস্থা খুব খারাপ হওয়ার কারণে ঢাকা পঙ্গু হাসপাতালে হস্তান্তর করা হয়েছে। শুধু হামলা করে ক্ষান্ত নয় এখন পর্যন্ত আমাকে হুমকি দিচ্ছে আমার আমাকে ও আমার পরিবারকে যে কোন সময় হত্যা করে লাশ গুম করে ফেলবে। আমি ভয়ে এলাকায় প্রবেশ করতে পারছি না। এ ঘটনায় তাৎক্ষণিক পুলিশের কোন সহযোগিতা আমি পাইনি। ঘটনার ন্যায় বিচারের আশা করছি আমরা।
অফিসার ইনচার্জ ( টঙ্গি পূর্ব থানা) সাংবাদিক কে বলেন, উক্ত ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে। তদন্ত সাপেক্ষে আসামিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। এ নিয়ে এলাকায় কোন উত্তেজনা সৃষ্টি করা পুলিশের কাম্য নয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park