1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
২৪দিনের মধ্যে কাজ সমাপ্ত না করলে কঠোর কর্মসুচীর হুশিয়ারী, মানববন্ধনে বক্তারা... - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
শিরোনাম :
সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি খেলাধুলায় মনোবল বাড়াতে জোড়া খাসি উপহার দিলেন মেয়র পদপ্রার্থী জামাল উদ্দিন মাস্টার নিয়োগের অপেক্ষায় ১-১২ তম নিবন্ধিত শিক্ষকগণ, নেই নিয়োগের চুড়ান্ত ঘোষণা নেই, নিয়োগের বাঁধা কোথায়!

২৪দিনের মধ্যে কাজ সমাপ্ত না করলে কঠোর কর্মসুচীর হুশিয়ারী, মানববন্ধনে বক্তারা…

রুবেল আহমেদ স্টাফ রিপোর্টার,সিলেট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৪ জুন, ২০২৫
  • ১৪৩ বার পঠিত

রুবেল আহমেদ স্টাফ রিপোর্টার,সিলেট:
সিলেটের গোয়াইনঘাট উপজেলার সালুটিকর-গোয়াইনঘাট রোডের কাজ অবিলম্বে শুরু করে আগামী ২৪দিনের মধ্যে
সমাপ্তী না করতে পারলে কঠোর কর্মসুচীর হুশিয়ারী দিয়েছেন এলাকাবাসী।

শনিবার ১৪ই জুন সালুটিকরে আয়োজিত প্রতিবাদী এক মানববন্ধনে বক্তারা এই হুশিয়ারী দেন। বক্তাগণ বলেন, ২৭ কোটি টাকা ব্যয়ে মেরামতাধীন সালুটিকর-তোয়াকুল -বঙ্গবীর-গোয়াইনঘাট রোডের কাজ শুরুর প্রায় কয়েক বছর হয়ে গেছে। কিন্তু সন্তোষ্টজনক কোন অগ্রগতি নেই। জন সাধারণের জিজ্ঞেসা যে, সালুটিকর থেকে বঙ্গবীর ২০ কিলোমিটার রাস্তা আর সি সি ঢালাই করতে কত বছর লাগে? প্রায় মাসে কাজ বন্ধ থাকে। এদিকে, কাজের মান খুবই নিম্ন মানের। ৫০ বছর মেয়াদী মান সম্পন্ন টেকসই কাজ হওয়ার কথা। অথচ,কাজের ঢালাই এখনই উঠে যাচ্ছে। একটি বারের জন্যেও প্রকল্প পরিচালক কাজ পরিদর্শনে এখানে আসেন নি। এদিকে,খানা খন্দে ভরা সড়কটি। ফলে সড়কে ভোগান্তি ও ঝুঁকি নিয়ে স্কুল কলেজ মাদ্রাসা ছাত্র/ছাত্রী গাড়ি চালক ও যাগ্রী সাধারণকে চলাচল করতে হচ্ছে। দীর্ঘদিন থেকে চলছে এই অবর্ণনীয় দূর্ভোগ। মানুষের ধৈর্যের সীমা ভেঙ্গে গেছে।

বক্তারা প্রকল্প পরিচালক,এলজিইডি সিলেটের নির্বাহী প্রকৌশলীর অপসারণ এবং দিলওয়ার নামে বরিশালের ঠিকাদার এবং সাব ঠিকাদার ফয়সল কে আইনের আওতায় এনে গ্রেফতারের দাবী জানান।

গোয়াইনঘাট পেশাজীবী পরিষদের সভাপতি নাছির উদ্দিনের সভাপতিত্বে এবং প্রভাষক লুৎফুর রহমান ও মাষ্টার শামসুজ্জামানের পরিচালনায় উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সিলেট-৪ সম্ভাব্য এম পি পদপ্রার্থী আব্দুল হাকিম চৌধুরী, বিশিষ্ট আইনজীবী জমিয়ত ইসলাম, সিলেট-৪ এর সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী এডভোকেট মোহাম্মদ আলী,গোয়াইনঘাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন,
বাংলাদেশ জামায়াতে ইসলামী গোয়াইনঘাট উপজেলা শাখার সাবেক সেক্রেটারী আনোয়ার হোসাইন, গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান খোদেজা রহিম কলি, অধ্যক্ষ কামরুল আহমদ শেরগুল,গোয়াইনঘাট প্রেসক্লাবের সাবেক সভাপতি এম এ মতিন, রুস্তুমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাব উদ্দিন শিহাব, গোয়াইনঘাট উন্নয়ন ফোরামের সহ- সভাপতি মাষ্টার বুরহান, পশ্চিম জাফলং ইউ/পি সাবেক চেয়ারম্যান এম এ রহিম, তোয়াকুল মাদ্রাসার মাওলানা নজরুল ইসলাম দেওবন্দী, শিক্ষক পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি নুরুল আমিন হেলালী, সিলেট জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহকারী সেক্রেটারী নজরুল ইসলাম, সালুটিকর জাগ্রত জনতা সংগঠনের সভাপতি মাওলানা রফীক আহমদ মহল্লী, গোয়াইনঘাট প্রেসক্লাবের সহসভাপতি সৈয়দ হেলাল আহমদ বাদশা , নন্দিরগাওঁ ইউনিয়ন
বি এন পির সাধারণ সম্পাদক ইব্রাহীম আলী,সিলেট জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক জিয়া উদ্দিন, নন্দিরগাওঁ ইউনিয়ন বিএনপির
সাংগঠনিক সম্পাদক জিয়াউল হক জিয়া, সাংবাদিক ইসলাম আলী, গোয়াইনঘাট উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মালেক আহমদ,আজির উদ্দিন মেম্বার, বি এন পি নেতা মোহাম্মদ আলী, এডভোকের মোবারক হোসেন, গোয়াইনঘাট ছাত্র পরিষদের মুনাইম, ছাত্রনেতা ফখরুল ইসলাম, রিয়াজ উদ্দিন বাবুল, মাওলানা সাইদুর রহমান, অন লাইন মিডিয়া কর্মী পাবেল আহমদ, জামায়াত নেতা ইদ্রিস আলী,সালুটিকর বাজারের ব্যবসায়ী সালুটিকর বাজার জামায়াত ইউনিটের সভাপতি আনা মিয়া,জামায়াত নেতা হাজী আব্দুল মুহিত মাসুদ, বেলাল উদ্দিন, জসিম উদ্দিন, মাষ্টার আব্দুর রউফ, ব্যবসায়ী শওকত আলী, ফখরুল ইসলাম, আমিনুল হক, রুবেল আহমদ,নুরুল আলম, মাসুক আহমদ, মোশাহিদ আলী, মন্জুর আহমদ, বদরুল ইসলাম, মিনহাজ হোসেন, জাহেদ ইকবাল, তানিম, শামসুজ্জামান দীপন, শফিউল আলম অপু, সুমন, জাকারিয়া আহমদ, মতিউর রহমান, মাষ্টার ফয়সল আহমদ, আহসান কবির, উস্তার আলী, ছালিক আহমদ, ফয়েজ আহমদ, রাসেল আহমদ, শরীফ উদ্দিন, ইমাম উদ্দিন, মনসুর আহমদ, আমিনুর রশীদ, আব্দুল ওয়াদুদ, রায়হান আহমদ, কয়েছ আহমদ, ওলিউর রহমান, ইসমাইল আলী,জামাল আহমদ, আব্দুল গনি, কুতুব উদ্দিন,শ্রমিক নেতা আনছার আলী,আব্দুল গনি মঙ্গল প্রমুখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park