1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
স্বাস্থ্য সহকারীদের ৬ দফা দাবিতে মহেশখালীতে অবস্থান কর্মসূচি পালিত - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ​দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত: সৎ নেতৃত্বের মাধ্যমেই ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব। দিরাই জারুলিয়া গ্রামে ১৪টি বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই,আনুমানিক ৪/৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

স্বাস্থ্য সহকারীদের ৬ দফা দাবিতে মহেশখালীতে অবস্থান কর্মসূচি পালিত

সুমন চন্দ্র দে, মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ১৭১ বার পঠিত

সুমন চন্দ্র দে, মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি:

সারাদেশের সকল উপজেলার মতো মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও ২৪শে জুন (মঙ্গলবার) সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করেছেন সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (EPI)-তে নিয়োজিত মাঠ পর্যায়ের স্বাস্থ্য সহকারীরা।

বাংলাদেশ হেল্থ এসিস্ট্যান্ট এসোসিয়েশন কেন্দ্রীয় সমন্বয় পরিষদের নির্দেশনায় এই কর্মসূচি সারাদেশব্যাপী পালিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ হেল্থ এসিস্ট্যান্ট এসোসিয়েশন মহেশখালী উপজেলা শাখার আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ কর্মসূচি পালিত হয়।

কর্মসূচিতে অংশ নেওয়া স্বাস্থ্য সহকারীরা ছয় দফা দাবিতে অবস্থান নেন। দাবিগুলো হলো:

১. নির্বাহী আদেশে নিয়োগবিধি সংশোধন করে শিক্ষাগত যোগ্যতা স্নাতক/সমমান নির্ধারণ এবং ১৪তম গ্রেড প্রদান।
২. ইন-সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে টেকনিক্যাল পদমর্যাদায় উন্নীত করে ১১তম গ্রেডে বেতন স্কেল নিশ্চিত করা।
৩. পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে পরবর্তী উচ্চতর গ্রেড নিশ্চিত করা।
৪. পুরাতন নিয়োগবিধি অনুযায়ী নিয়োগপ্রাপ্ত হলেও অভিজ্ঞতার ভিত্তিতে সকল স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শকদের স্নাতক পাস স্কেলে আত্মীকরণ।
৫. বেতন স্কেল উন্নীতকরণের পূর্বে প্রাপ্ত টাইম স্কেল বা উচ্চতর গ্রেডসমূহ পুনঃনির্ধারিত স্কেলের সঙ্গে যোগ করার দাবি।
৬. ইন-সার্ভিস ডিপ্লোমা (এসআইটি) কোর্স সম্পন্নকারী স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শকদের ডিপ্লোমাধারী হিসেবে গণ্য করে সরাসরি ১১তম গ্রেড প্রদান।

অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন মহেশখালী উপজেলা শাখার সভাপতি মোজাম্মেল হক ও সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন।

এছাড়াও কর্মসূচিতে সংহতি জানান বাংলাদেশ হেল্থ এসিস্ট্যান্ট এসোসিয়েশন কেন্দ্রীয় সমন্বয় পরিষদের সমন্বয়ক, চট্টগ্রাম বিভাগীয় কমিটি ও কক্সবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক মুহাম্মদ মুনির উদ্দিন।

বক্তারা বলেন, “স্বাস্থ্য সহকারীরা দেশের টিকাদান কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন, মা-শিশু স্বাস্থ্য এবং রোগ প্রতিরোধে অগ্রণী ভূমিকা রাখলেও, তাদের ন্যায্য বেতন-স্কেল ও পদমর্যাদা এখনও স্বীকৃত হয়নি। এ বৈষম্য দূর করতে ছয় দফা দাবির বাস্তবায়ন সময়ের দাবি।”

তারা দ্রুত দাবি পূরণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান, অন্যথায় ভবিষ্যতে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park