1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
স্ত্রীসহ সাবেক এমপি আশেক উল্লাহ রফিকের দেশত্যাগে নিষেধাজ্ঞা - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ​দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত: সৎ নেতৃত্বের মাধ্যমেই ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব। দিরাই জারুলিয়া গ্রামে ১৪টি বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই,আনুমানিক ৪/৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

স্ত্রীসহ সাবেক এমপি আশেক উল্লাহ রফিকের দেশত্যাগে নিষেধাজ্ঞা

সুমন চন্দ্র দে, মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ৯ এপ্রিল, ২০২৫
  • ১২৬ বার পঠিত

 

দুর্নীতির অভিযোগ থাকায় কক্সবাজার-২ (মহেশখালী কুতুবদিয়া) আসনের সাবেক সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক ও তার স্ত্রীর সাহেদা নাসরীনের দেশত্যাগের নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত।

বুধবার (৯ এপ্রিল) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন (গালিব) এর আদালত এই আদেশ দেন।

দুর্নীতি দমন কমিশন (দুদক) এর সহকারী পরিচালক আসিফ আল মাহমুদ তাদের দেশত্যাগের নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেছিলেন। আবেদনে বলা হয়, তাদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমাতে অস্ত্র সরবরাহ, বিভিন্ন সরকারি প্রকল্পে লুটপাট, হোটেল দখল, টেন্ডারবাজি, মদের বার, ইয়াবা ব্যবসাসহ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনে অনুসন্ধান কার্যক্রম চলমান আছে। উল্লিখিত বিষয়ে অনুসন্ধানপূর্বক প্রতিবেদন দাখিলের জন্য দুই সদস্য বিশিষ্ট একটি অনুসন্ধান টিম গঠন করা হয়েছে।

অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও তার পোষ্যগণ জ্ঞাত আয়বহির্ভূত টাকা, অন্য অস্থাবর সম্পদসহ আত্মগোপন করেছেন। অনুসন্ধানকালে প্রাপ্ত তথ্যাবলী এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের বক্তব্য বিশ্লেষণে প্রতীয়মান হয় যে, অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ গুরুত্বপূর্ণ আলামত এবং অবৈধ টাকাসহ যেকোন মুহূর্তে দেশ ত্যাগ করতে পারেন। অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের বিদেশ গমন রহিত করা না গেলে অনুসন্ধান কার্যক্রমে বিঘ্নঘটাসহ অনুসন্ধান কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য তার বিদেশ গমন রহিত করা একান্ত আবশ্যক।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park