1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সেবা ফাউন্ডেশন'র মেধা বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ সম্পন্ন - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি

সেবা ফাউন্ডেশন’র মেধা বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ সম্পন্ন

রুবেল আহমেদ স্টাফ রিপোর্টার,সিলেট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫
  • ১৩৬ বার পঠিত

রুবেল আহমেদ স্টাফ রিপোর্টার,সিলেট:

সিলেটের গোয়াইনঘাট উপজেলার অন্যতম সেবামূলক সংগঠন সেবা ফাউন্ডেশন কতৃক মেধা বৃত্তি পরীক্ষা ২০২৪-২৫ এর সনদ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

শুক্রবার (১১ এপ্রিল) বিকেলে উপজেলা পরিষদ হলরুমে সেবা ফাউন্ডেশনের সভাপতি আরিফুজ্জামান আরিফের সভাপতিত্বে এবং নির্বাহী সদস্য সাদিকুর রহমান ও সেবা ফাউন্ডেশন এর মেধাবৃত্তি পরিক্ষার পরিক্ষা নিয়ন্ত্রক রিয়াজ উদ্দিনের যৌথ সঞ্চালনায় মেধা বৃত্তি পরীক্ষার বিজয়ীদের মাঝে সনদ ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাইদুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের গোয়াইনঘাটের উপ-সহকারী প্রকৌশলী মোঃ ইউনুছ আলী, গোয়াইনঘাটের সাবেক উপজেলা শিক্ষা অফিসার প্রতুল চন্দ্র সরকার, গোয়াইনঘাটের ইন্সট্রাক্টর ইউআরসি মোঃ আতাউর রহমান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা উত্তম কুমার রায়, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মাহফুজুর রহমান, গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ করিম মাহমুদ লিমন, শিক্ষক মনজুর আহমদ, নাজমুল ইসলাম, সেবা ফাউন্ডেশন এর নির্বাহী সদস্য আব্দুল মালিক, সাকিব আহমেদ, ইসমাইল খাঁন প্রমুখ। শিক্ষার্থীদের পক্ষে এ সময় বক্তব্য রাখেন, রেজাউল ইসলাম, মারুফা হোসেন ইমু, সুলেমান আহমদ, সুবর্ণা।
এ সময় সেবা ফাউন্ডেশন এর নেতৃবৃন্দ ও পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের অভিভাবকগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ শিক্ষার্থীদের হাতে সনদ ও পুরষ্কার তুলে দেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park