1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সীমান্ত এলাকার দুই শিক্ষার্থীকে উপজেলা প্রশাসনের ঈদ উপহার  - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
চুয়াডাঙ্গায় বিজিবির জোরালো অভিযান: স্বর্ণ ও মাদকসহ আটক ৩, রিজিয়নের জব্দ ৫২ কোটি টাকা আগের নির্যাতনের মামলায় আপস, ফের নির্যাতনের অভিযোগে প্রাণ গেল গৃহবধূর নাফ নদীতে কোস্ট গার্ডের অভিযানে ১০ কোটি টাকার ইয়াবাসহ আটক ২ ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হলেন মোহাম্মদ কামরুল হাসান মুক্তাগাছায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট, ভেঙে দেওয়া হলো ১২০ ফুট চিমনি চারঘাটে রিকশা-ভ্যানচালককে হুডি দিলেন পৌর মেয়র পদপ্রার্থী একের পর এক ককটেল বিস্ফোরণ, ফ্লাইওভারে মোটরসাইকেল চলাচলে পুলিশের কড়াকড়ি ‎ কার্তিকের সন্ধ্যায় হঠাৎ তাণ্ডব: ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড

সীমান্ত এলাকার দুই শিক্ষার্থীকে উপজেলা প্রশাসনের ঈদ উপহার 

ইব্রাহিম মিঞা
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫
  • ২০০ বার পঠিত

মোঃ ইব্রাহীম মিঞা, বিরামপুর(দিনাজপুর)প্রতিনিধি:

দিনাজপুরের বিরামপুর উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি সুযোগ পাওয়ায় দুই শিক্ষার্থীকে ঈদ উপহার দিলেন উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনীম আওন।

মঙ্গলবার (১৮ মার্চ) বিকেল সাড়ে তিনটায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ফারহানা আক্তার ও সাদিয়া তামান্নার হাতে ঈদ উপহার তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনীম আওন। এসময় উপস্থিত ছিলেন সাদিয়া তামান্না,ফারহানা আক্তার ও তাঁর বাবাসহ অধ্যায়নকৃত প্রতিষ্ঠানের শিক্ষকগণ।

এসময় বিশ্ববিদ্যালয়ে সুযোগ পাওয়া ফারহানা আক্তার ও সাদিয়া তামান্না তাদের অনুভূতি প্রকাশ করেন। তাঁরা আরো পড়াশোনা করে দেশের মানুষের জন্য কাজ করতে চান। ফারহানা আক্তার বিশ্ব বিদ্যালয়ের শিক্ষক হয়ে সমাজের অবহেলিত মানুষকে আলোকিত করতে চান। সাদিয়া তামান্না বিসিএস ক্যাডার হয়ে দেশের মানুষের জন্য কাজ করতে চান।

তাহারা দুজনেই উপজেলার কাটলা ইউনিয়নের দাউদপুর দারুল উলুম দাখিল মাদ্রাসা থেকে ২০২২ সালের দাখিল পরীক্ষা দিয়ে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হন। পরবর্তীতে মুকুন্দপুর ফাজিল মাদ্রাসা থেকে ২০২৪ সালের আলিম পরীক্ষায় মানবিক বিভাগে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হন।

বিরামপুর উপজেলার সীমান্তবর্তী গ্রাম দক্ষিণ দাউদপুর হতে প্রতিদিন সাত কিলোমিটার দূরের মাদ্রাসায় যেতে হতো তাঁদের। আলিমের গণ্ডি পেরোতে ভালো ফল করে এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন তাঁরা দুজন। সীমান্তবর্তী গ্রাম থেকে তাঁরাই প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেয়ে গ্রামবাসীর মুখ উজ্জ্বল করেছেন।

দাউদপুর দাখিল মাদ্রাসার সুপার শাহাদাৎ হোসেন বলেন,ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে তাঁরা প্রতিনিয়ত মাদ্রাসায় আসতো আজকে তাঁদের কষ্টের ফল নিজ চোখে দেখতেছি। তাঁরা বিশ্বিবদ্যালয়ের খ ইউনিট তথা কলা, আইন ও সামাজিক বিজ্ঞান অনুষদে ভর্তির জন্য উত্তীর্ণ হয়েছেন। ভর্তি পরীক্ষার ফলাফলে ফারহানা আক্তারের মেধাক্রম ৬৭৩ আর সাদিয়া তামান্নার মেধাক্রম ৭২১।

ফারহানা আক্তার উপজেলার কাটলা ইউনিয়নের দক্ষিণ দাউদপুর গ্রামের দবিরুল ইসলামের মেয়ে। তাঁর বাবা পেশায় একজন মৎসচাষি। সাদিয়া তামান্না একই গ্রামের আতাউর রহমানের মেয়ে। তাঁর বাবা গ্রামের মাদ্রাসার একজন সহকারী মৌলভি।

দুই শিক্ষার্থী জানান, আজকে উপজেলা নির্বাহী অফিসার এর কার্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনীম আওন এর কাছ থেকে অধ্যায়নকৃত প্রতিষ্ঠানের শিক্ষকদের পাশাপাশি দাঁড়িয়ে ঈদ উপহার পেয়ে খুব আনন্দিত।

বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনীম আওন বলেন, ফারহানা ও তামান্না শুধু সীমান্তবর্তী বিরামপুর উপজেলার নয়, সারা দেশের মেয়েদের জন্য গর্ব এবং প্রত্যান্ত পাড়া গাঁয়ের অধ্যায়নরত শিক্ষার্থীদের অনুপ্রেরণা। তাঁদেরকে উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনীম আওন ঈদ উপহারসহ তার ব্যাক্তিগত তহবিল থেকে আর্থিক সহায়তা প্রদান করেন। এর পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নের বিভিন্ন অভিজ্ঞতা শেয়ার করেন এবং দিকনির্দেশনা প্রদান করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park