1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সিলেটের জাফলংয়ে টাস্কফোর্সের অভিযানে আটক ৯ - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
শিরোনাম :
সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি খেলাধুলায় মনোবল বাড়াতে জোড়া খাসি উপহার দিলেন মেয়র পদপ্রার্থী জামাল উদ্দিন মাস্টার নিয়োগের অপেক্ষায় ১-১২ তম নিবন্ধিত শিক্ষকগণ, নেই নিয়োগের চুড়ান্ত ঘোষণা নেই, নিয়োগের বাঁধা কোথায়!

সিলেটের জাফলংয়ে টাস্কফোর্সের অভিযানে আটক ৯

রুবেল আহমদ, স্টাফ রিপোর্টার,সিলেট:
  • প্রকাশের সময় : রবিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৪১ বার পঠিত

রুবেল আহমেদ স্টাফ রিপোর্টার,সিলেট :
সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে অবৈধ ভাবে বালু উত্তোলনের দায়ে টাস্কফোর্সের অভিযান চালিয়ে ৯ জনকে আটক করা হয়েছে। এ সময় নদী থেকে অবৈধ ভাবে উত্তোলন করা প্রায় ৫৫ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়। 

রোববার (২২ ফেব্রুয়ারী) সকাল থেকে বিকেল পর্যন্ত জাফলং, জুমপাড়া ও বল্লাঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত আনুমানিক ৮০-৯০টি বারকি নৌকা এবং ১৫টি ইঞ্জিন চালিত নৌকা বিনষ্ট করা হয়েছে। 

অভিযানে নেতৃত্ব দেন গোয়াইনঘাট সহকারী কমিশনার (ভূমি) ওমর ফারুক। এ সময় আরও উপস্থিত ছিলেন গোয়াইনঘাট থানার ওসি, ওসি (তদন্ত) সহ পুলিশ, বিজিবি’র সদস্যরাও উপস্থিত ছিলেন। 

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিবেশ ও নদী রক্ষায় এ ধরনের অভিযান  আগামী দিনেও অব্যাহত থাকবে এবং অবৈধ পন্থায় বালু উত্তোলনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park