1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সিলেটের জাফলংয়ে প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি

সিলেটের জাফলংয়ে প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

আফাজ উদ্দিন জেলা প্রতিনিধি।
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪
  • ১৪৮ বার পঠিত

আফাজ উদ্দিন
জেলা প্রতিনিধি।

সিলেটের জাফলং আমির মিয়া উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের প্রধান শিক্ষক এইচ এম মনিরুজ্জামানের পদত্যাগের দাবিতে বিক্ষোভ শুরু করেছেন বিদ্যালয়টির বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা।

অদ্য বেলা ১১টা থেকে আমির মিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গনে কয়েক শতাধিক শিক্ষার্থী জড়ো হয়ে বিক্ষোভ শুরু করলে ক্লাস বর্জন করে বর্তমান শিক্ষার্থীরাও এতে অংশগ্রহণ করে।

সহস্রাধিক সাবেক ও বর্তমান শিক্ষার্থী জড়ো হয়ে কয়েকটি ভাগে বিভক্ত হয়ে তারা বিক্ষোভ করছে। এ সময় স্কুলটির ক্লাস বর্জন করে বর্তমান শিক্ষার্থীদেরও বিক্ষোভে অংশ নিতে দেখা যায়।

জাফলংয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আতিকুজ্জামান অনিক বলেন, ছাত্র আন্দোলনের সময় প্রধান শিক্ষক অনেক ষড়যন্ত্র করেছেন। যারা আন্দোলনে সমর্থন দিয়েছেন সেসব শিক্ষার্থীদের তিনি নানাভাবে হুমকি–ধমকি দিতেন। তাই আমরা এই শিক্ষকের পদত্যাগ দাবি করছি।

বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও আন্দোলনকারী শিক্ষার্থীদের প্রতিনিধি সাইফুল ইসলাম মান্না জানান, জাফলং আমির মিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজকে রাজনৈতিক কার্যালয় হিসেবে ব্যবহার করতেন এই শিক্ষক। এসব কারণে শিক্ষার্থীরা তাঁর পদত্যাগের এক দফা দাবিতে সোচ্চার হয়েছে।

আন্দোলনকারী শিক্ষার্থীদের প্রতিনিধি ইমরান আহমদ সাব্বির ও ফয়েজ আহমেদ জানান, শিক্ষার্থীদের বেঁধে দেয়া….নির্ধারিত সময়ের মধ্যে মনিরুজ্জামান পদত্যাগ না করলে শিক্ষার্থীরা পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন।

বিক্ষোভ মিছিল শেষে শিক্ষার্থীরা প্রধান শিক্ষকের অফিস রুমে তালা ঝুলিয়ে দেয় আন্দোলনরত শিক্ষার্থীরা।

এর আগে, প্রধান শিক্ষক মনিরুজ্জামান পদত্যাগ না করা পর্যন্ত জাফলংয়ের আমির মিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে ছাত্র সমাজ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park