1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সিরাজগঞ্জে হাইস মাইক্রোবাস এবং সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি

সিরাজগঞ্জে হাইস মাইক্রোবাস এবং সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

মোঃ রাহাত হোসেন, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৩৬ বার পঠিত

 

মোঃ রাহাত হোসেন, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ

 

সিরাজগঞ্জের কামারখন্দে মাইক্রোবাসের সঙ্গে সিএনজির মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন সিএনজিতে থাকা আরও তিন যাত্রী।

 

রোববার (৮ সেপ্টেম্বর) বেলা পৌনে ১২টার দিকে সিরাজগঞ্জ-নলকা আঞ্চলিক মহাসড়কে কামারখন্দ উপজেলার কুটিরচর এসিআই ফুড কারখানার সামনে এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক হতাহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।

 

কামারখন্দ ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস ইন্সপেক্টর অপু কুমার মণ্ডল জানান, নলকা থেকে সিরাজগঞ্জগামী একটি মাইক্রোবাস ঘটনাস্থল উপজেলার কুটিরচর এলাকায় পৌঁছালে নলকাগামী একটি সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজির তিন যাত্রী মারা যান।

 

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। আরও তিন যাত্রীকে আহত অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে বলে স্থানীয়রা জানায়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park