1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সিরাজগঞ্জে র‌্যাব-১২ এর অভিযানে সবজির বস্তায় মাদক বহন, ১৮৫০ পিস ইনজেকশনসহ দুইজন গ্রেফতার। - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি

সিরাজগঞ্জে র‌্যাব-১২ এর অভিযানে সবজির বস্তায় মাদক বহন, ১৮৫০ পিস ইনজেকশনসহ দুইজন গ্রেফতার।

মোঃ রাহাত হোসেন, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৪২ বার পঠিত

মোঃ রাহাত হোসেন, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের রায়গঞ্জে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১২ এর একটি বিশেষ অভিযানে অভিনব কায়দায় সবজির বস্তায় লুকানো ১,৮৫০ পিস বুপ্রেনরফিন ইনজেকশনসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়, ৬ সেপ্টেম্বর ২০২৪ তারিখে দুপুর ২:১০ টার দিকে সিরাজগঞ্জ জেলার চান্দাইকোনা বাজার সংলগ্ন রংপুর-ঢাকাগামী মহাসড়কের উপর এই অভিযান পরিচালিত হয়। র‌্যাব-১২ এর অধিনায়ক মোঃ মারুফ হোসেন বিপিএম, পিপিএম এর দিকনির্দেশনায় ও র‌্যাবের গোয়েন্দা শাখার সহযোগিতায় এই অভিযান সফলভাবে সম্পন্ন হয়। অভিযানের সময় দুই মাদক ব্যবসায়ী মোঃ সাইফুল ইসলাম (৪৫) এবং মোঃ তরিকুল ইসলাম (৩৭) কে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামিদের কাছ থেকে ১,৮৫০ পিস বুপ্রেনরফিন ইনজেকশন এবং মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত দুইটি মোবাইল ফোন জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আসামিরা দীর্ঘদিন যাবৎ সিরাজগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় মাদক ক্রয়-বিক্রয় করে আসছিল। তাদের বিরুদ্ধে রায়গঞ্জ থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

র‌্যাব-১২ এর পক্ষ থেকে জানানো হয়, তারা মাদকমুক্ত বাংলাদেশ গঠনে এ ধরনের অভিযান অব্যাহত রাখবে। মাদক, অস্ত্র ও জঙ্গিমুক্ত বাংলাদেশ গঠনে সবাইকে র‌্যাবের পাশে থাকার আহ্বান জানানো হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park