1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সিরাজগঞ্জে আওয়ামী লীগের নাশকতার প্রতিবাদে যুবদল-ছাত্রদলের বিক্ষোভ মিছিল - বাংলাদেশ খবর প্রতিদিন
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জে আওয়ামী লীগের নাশকতার প্রতিবাদে যুবদল-ছাত্রদলের বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গায় বিজিবির জোরালো অভিযান: স্বর্ণ ও মাদকসহ আটক ৩, রিজিয়নের জব্দ ৫২ কোটি টাকা আগের নির্যাতনের মামলায় আপস, ফের নির্যাতনের অভিযোগে প্রাণ গেল গৃহবধূর নাফ নদীতে কোস্ট গার্ডের অভিযানে ১০ কোটি টাকার ইয়াবাসহ আটক ২ ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হলেন মোহাম্মদ কামরুল হাসান মুক্তাগাছায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট, ভেঙে দেওয়া হলো ১২০ ফুট চিমনি চারঘাটে রিকশা-ভ্যানচালককে হুডি দিলেন পৌর মেয়র পদপ্রার্থী একের পর এক ককটেল বিস্ফোরণ, ফ্লাইওভারে মোটরসাইকেল চলাচলে পুলিশের কড়াকড়ি ‎ কার্তিকের সন্ধ্যায় হঠাৎ তাণ্ডব: ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন

সিরাজগঞ্জে আওয়ামী লীগের নাশকতার প্রতিবাদে যুবদল-ছাত্রদলের বিক্ষোভ মিছিল

মোঃ বেলাল হোসেন, স্টাফ রিপোর্টার সিরাজগঞ্জঃ
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
  • ১৯ বার পঠিত

মোঃ বেলাল হোসেন স্টাফ রিপোর্টার সিরাজগঞ্জ
কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের জ্বালাও-পোড়াও, নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে সিরাজগঞ্জে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। জেলা যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

বুধবার বিকেলে শহরের ঐতিহ্যবাহী মাওলানা ভাসানী মিলনায়তন প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড় ঘুরে পুনরায় ভাসানী মিলনায়তন প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।

জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সেরাজুল ইসলাম সেরাজের নেতৃত্বে মিছিলে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের শতাধিক নেতাকর্মী অংশ নেন। এ সময় নেতাকর্মীরা বিভিন্ন প্রতিবাদী স্লোগানে রাজপথ মুখরিত করে তোলেন।

পথসভায় বক্তব্যে সেরাজুল ইসলাম সেরাজ বলেন, পরাজিত অপশক্তি ও কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ আবারও দেশে জ্বালাও-পোড়াও ও নাশকতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র করছে। তাদের যেকোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড ও ষড়যন্ত্র মোকাবিলায় সাধারণ জনগণ এবং জাতীয়তাবাদী শক্তির নেতাকর্মীরা প্রস্তুত রয়েছে। রাজপথে থেকেই তাদের অপতৎপরতা প্রতিহত করা হবে।

সমাবেশে যুবদল ও স্বেচ্ছাসেবক দলের অন্যান্য নেতারাও বক্তব্য দেন। তাঁরা বলেন, ফ্যাসিবাদের দোসররা আবারও সংগঠিত হয়ে দেশবিরোধী কর্মকাণ্ডের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করলে তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।

বক্তারা আরও বলেন, সিরাজগঞ্জের মাটিতে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডের স্থান হবে না। আগামী দিনে যেকোনো ষড়যন্ত্র ও নাশকতা মোকাবিলায় যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে রাজপথে সক্রিয় থাকার আহ্বান জানান তাঁরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park